Image default
বাংলাদেশ

রোববার থেকে শর্তসাপেক্ষে খুলছে দোকানপাট-শপিংমল

ব্যাপক সংখ্যক মানুষের জীবন-জীবিকার বিষয় বিবেচনা করে আগামী ২৫ এপ্রিল থেকে দোকানপাট-শপিংমলসমূহ শর্তসাপেক্ষে খোলা রাখা যাবে জানিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। আজ শুক্রবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ প্রজ্ঞাপন জারি করা হয়।

শুক্রবার দুপুরে মন্ত্রিপরিষদ বিভাগের (মাঠ প্রশাসন সমন্বয় অধিশাখা) উপসচিব মো. রেজাউল ইসলাম স্বাক্ষরিত জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত যথাযথ স্বাস্থ্যবিধি প্রতিপালন সাপেক্ষে দোকান ও শপিংমল খোলা রাখা যাবে। স্বাস্থ্যবিধি প্রতিপালনের বিষয়ে সংশ্লিষ্ট বাজার/সংস্থার ব্যবস্থাপনা কমিটি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

Related posts

ঘরের দরজা আটকে আগুন: আসামি ধরিয়ে দিলে ৫০ হাজার টাকা পুরস্কার ঘোষণা পুলিশের

News Desk

হামলায় আহত স্বেচ্ছাসেবক লীগ নেতার মৃত্যু, উত্তাল এলাকা

News Desk

প্রেমের টানে নাটোরে মালয়েশিয়ার তরুণী

News Desk

Leave a Comment