Image default
আন্তর্জাতিক

ভারতের মহারাষ্ট্রে করোনা হাসপাতালে আগুন, ১৩ জনের মৃত্যু

ভারতের মহারাষ্ট্রের একটি করোনা হাসপাতালে আগুন লেগে ১৩ রোগীর প্রাণ হারিয়েছেন। মুম্বাইয়ের কাছে পালঘরে অবস্থিত বীরারের বিজয় বল্লভ কোভিড হাসপাতালে এই দুর্ঘটনা ঘটে। কয়েকদিন আগেই একই ধরনের ঘটনায় করোনা রোগীরা প্রাণ হারিয়েছিলেন নাসিকে।

জানা যায়, বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে এই আগুনের সূত্রপাত। অভিযোগ, হাসপাতালে পর্যাপ্ত পরিমাণে ডাক্তার বা চিকিত্সা কর্মী ছিল না। এই আবহে হাসপাতালে মোট ৯০ জন রোগী ভর্তি ছিলেন। আইসিউ-তে মোট ১৭ জন রোগী ভর্তি ছিলেন। তাদের মধ্যে প্রাণ হারান ১৩ জন। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের ১০টি ঘাড়ি পৌঁছায় ঘটনাস্থলে। পাশাপাশি করোনা রোগীদের সেই হাসপাতাল থেকে অন্য হাসপাতালে স্থানান্তরিত করার কাজ চলছে।

এক প্রত্যক্ষদর্শী অবিনাশ পাটিল এই ঘটনার প্রেক্ষিতে বলেন, হাসপাতালে অগ্নি নির্বাপণ ব্যবস্থা বিকল ছিল। ওয়াটার স্প্রিংকলার বা অগ্নি নির্বাপক সিলিন্ডারের কাজ করছিল না। ঘটনার সময় কোনো চিকিত্সক ছিল না। শুধু দুই জন নার্স তখন হাসপাতালের সামনে দাঁড়িয়ে ছিলেন। আমি আইসিউ-তে আগুন লাগতে দেখি। কীভাবে রোগীরা পুড়ে যায় সেই আগুনে, তা দেখি। আমি মাকে এই হাসপাতালে ভর্তি করতে এসে এই ঘঠনার সাক্ষী হই।

সূত্র : হিন্দুস্তান টাইমস

Related posts

১ বছরের জন্য সামরিক প্রশিক্ষণ বাধ্যতামূলক করছে তাইওয়ান

News Desk

জনতার ‘মুখোমুখি’ দাঁড়িয়ে নানা প্রশ্নের উত্তর দিলেন সংসদ সদস্য

News Desk

নির্বাচনের পর মোদি-মমতার প্রথম বৈঠক কাল

News Desk

Leave a Comment