Image default
খেলা

ডাবল সেঞ্চুরি দেখতে চান শান্তর ব্যাটে ‘ভক্ত’ আতহার

আন্তর্জাতিক ক্রিকেটে এর আগে অর্ধশতক ছিল মাত্র একটি, তাও এই টেস্টে। মর্যাদার টেস্ট ক্রিকেটেই নাজমুল হোসেন শান্ত পেলেন তার প্রথম আন্তর্জাতিক শতকের দেখা। এবার শান্তর ‘ভক্ত’ আতহার আলী খান চাইছেন, প্রথম শতকের ইনিংস হয়ে থাকুক প্রথম দ্বিশতকের কীর্তিও!

বয়সভিত্তিক আর ঘরোয়া ক্রিকেট মাতিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে এলেও এখানে নিজেকে মেলে ধরতে পারছিলেন না শান্ত। শেষমেশ পারলেন, সুদূর ক্যান্ডি থেকে রীতিমত ক্রিকেট আঙিনায় আলোর রোশনাই ছড়িয়ে। দীর্ঘ সময় ধরে শান্তকে কাছ থেকে দেখা জনপ্রিয় ধারাভাষ্যকার আতহার আলী খান জানালেন, শান্তর ব্যাটিংয়ের ভক্ত তিনি অনেক দিন ধরেই। ভক্ত হিসেবে আতহারের চাওয়া, ক্যারিয়ারের প্রথম শতকে দ্বিশতক বা ডাবল সেঞ্চুরিতে রূপ দেবেন শান্ত।এই ইনিংস খেলার পথে যদিও ও একটা জীবন পেয়েছে, তবে এটা খেলারই অংশ। শান্ত একজন স্পেশাল খেলোয়াড়। আমি অনেক বছর থেকে ওর অনেক বড় ভক্ত। অবশেষে রান করতে পেরেছে, একশ করেছে। আশা করব কাল সকালেও সেট হয়ে যাক। কালকে ওর কাছে আমি দুইশ রান দেখতে চাই।

Related posts

শীর্ষস্থানীয় জিওপি সিনেটর অলিম্পিক কর্মকর্তাদের দ্রুত একটি “সমালোচনামূলক নীতি” প্রণয়ন করার আহ্বান জানাচ্ছেন যা পুরুষদের মহিলাদের ক্রীড়া থেকে নিষিদ্ধ করে।

News Desk

নিক্স বনাম ক্যাভালিয়ার্স প্রতিকূলতা, বাছাই: এনবিএ, শুক্রবার সেরা বেট, ভবিষ্যদ্বাণী, মন্তব্য

News Desk

চ্যাম্পিয়নস, মেটস মেট্রো সিরিজের জিরোস: জেফ ম্যাককেনিল বলের উভয় পক্ষেই এসেছিলেন

News Desk

Leave a Comment