Image default
বিনোদন

সুজি নয়, রাম চরণের নায়িকা রাশমিকা

দক্ষিণী সিনেমার গুণী নির্মাতা শঙ্কর। বেশ আগে রাম চরণকে নিয়ে বড় বাজেটের একটি সিনেমা নির্মাণের ঘোষণা দিয়েছিলেন তিনি।

কয়েক মাস আগে শোনা যায়, নাম ঠিক না হওয়া এ সিনেমায় রাম চরণের বিপরীতে অভিনয় করবেন দক্ষিণ কোরিয়ার অভিনেত্রী সুজি ব্যা। এবার শোনা যাচ্ছে, সুজি নয়, রাম চরণের বিপরীতে অভিনয় করবেন রাশমিকা মন্দনা। টাইমস অব ইন্ডিয়া এ খবর প্রকাশ করেছে।

প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে, নাম ঠিক না হওয়া এ সিনেমায় একজন সাংবাদিকের চরিত্রে অভিনয় করবেন রাশমিকা। প্রথমবারের মতো সাংবাদিক চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন এই অভিনেত্রী। নির্মাতারা অন‌্য চরিত্রের জন‌্য অন‌্য নায়িকাদের সঙ্গে যোগাযোগ করছেন। সিনেমাটির গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করবেন বিজয় সেতুপথি। যদিও এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।

Related posts

অস্কারে সেরা সিনেমা ‘এভরিথিং এভরিহোয়্যার অল অ্যাট ওয়ান্স’

News Desk

জন্মদিনের সন্ধ্যায় কেটি পেরি ও ট্রুডোর একান্ত সময়

News Desk

গোয়েন্দা এনোলা হোমসের নতুন অভিযান

News Desk

Leave a Comment