Image default
খেলা

হাসপাতালে ভর্তি মুরালিধরন

গত শনিবার (১৭ এপ্রিল) ছিল শ্রীলঙ্কার কিংবদন্তি স্পিনার মুত্তিয়া মুরালিধরনের জন্মদিন। পৃথিবীর বুকে ৪৯ বছর পূরণ করেছেন তিনি। কিন্তু পঞ্চাশে পা দেয়ার ঠিক পরদিনই হৃদযন্ত্রের সমস্যায় হাসপাতালের বিছানায় যেতে হলো তাকে। চিকিৎসকরা জানিয়েছেন শঙ্কামুক্ত আছেন তিনি।

আইপিএলের দল সানরাইজার্স হায়দ্রাবাদের মেন্টর মুরালিধরন। দলের সঙ্গে চেন্নাইয়ে ছিলেন তিনি। হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসকরা মুরালিধরনের এনজিওপ্লাস্টি করেছেন। আপাাতত বিপদমুক্ত টেস্টে রেকর্ড ৮০০ উইকেট শিকারি এই স্পিনার।

গেল শনিবার (১৭ এপ্রিল) ছিল তার জন্মদিন। এদিন মুম্বাই ইন্ডিন্সের বিপক্ষে ম্যাচে ডাগআউটে ছিলেন তিনি। হায়দ্রাবাদের প্রধান নির্বাহী শানমুগানাথান গণমাধ্যমে জানিয়েছেন, আইপিএলে আসার আগেই হৃদযন্ত্রে একটি ব্লকেজ থাকায় শ্রীলঙ্কায় চিকিৎসকদের কাছে গিয়েছিলেন ৪৯ বছর বয়সী মুরালি।

তখন চিকিৎসকরা তাকে আশ্বস্ত করে বলেছিলেন, আপাাতত স্টেন্ট বসানোর প্রয়োজন নেই। কিন্তু চেন্নাইয়ে চিকিৎসকরা তার অবস্থার অবনতি হলে এনজিওপ্লাস্টি করেন। আপাাত ভাল আছেন। খবু শিগগিরই বাড়ি ফিরতে পারবেন বলেও জানিয়েছেন চিকিৎসকরা।

Related posts

গ্রেগ বিফলের স্ত্রী বিমান দুর্ঘটনার কিছুক্ষণ আগে একটি উদ্বেগজনক পাঠ্য বার্তা পাঠিয়েছিলেন

News Desk

ডেরেক লো খুশি কার্ট শিলিং টিম ওয়েকফিল্ড বুলপেন বিতর্কের পরে রেড সক্স উদযাপন এড়িয়ে যাচ্ছেন

News Desk

লেব্রন জেমসের পরবর্তী টিম অডস: ব্রনির এনবিএ ড্রাফ্টের গুজব ফুয়েল সান, ক্যাভালিয়ারদের জল্পনা

News Desk

Leave a Comment