Image default
খেলা

মুমিনুলদের বিপক্ষে সিরিজের দল ঘোষণা শ্রীলঙ্কার, ফিরেছেন ম্যাথিউস

বাংলাদেশের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের আগে সময় বেশি নেই আর। এরই মধ্যে সিরিজের দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা। এক সিরিজ বাদে অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথিউস ফিরেছেন দলে। ১৮ জনের এই দলে নতুন মুখ হিসেবে ঢুকেছেন বাঁহাতি স্পিনার প্রভিন জয়াবিক্রমা।

চোটের কারণে এ সিরিজে নেই লাসিথ এম্বুদেনিয়া, তার জায়গাতেই দলে ঢুকেছেন প্রভিন। তবে এই সিরিজ দিয়ে দলে ফিরেছেন ম্যাথিউজ, তার সঙ্গে ফিরেছেন লাহিরু কুমারাও। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শ্রীলঙ্কার সর্বশেষ সিরিজে ম্যাথিউজ ছিলেন না পারিবারিক কারণে, আর কুমারা খেলেননি করোনায় আক্রান্ত হয়ে।

তবে এই সিরিজেও একজনকে পারিবারিক কারণে হারাচ্ছে লঙ্কানরা। সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে সিরিজ থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন দুশমন্থ চামিরা। প্রথম টেস্টে ২১ এপ্রিল মুখোমুখি হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। সিরিজের দ্বিতীয় টেস্টটি শুরু হবে আগামী ২৯ এপ্রিল। দুটো ম্যাচেই ভেন্যু পাল্লেকেলে।

Related posts

তিনি আল -বুলবুলের বক্তৃতার বিরুদ্ধে সুপ্রিম কোর্টের আদেশ দিয়েছিলেন

News Desk

ব্রুকস কোয়েপকা এলআইভি গল্ফ ছেড়ে যাওয়ার পরে পিজিএ ট্যুর পুনঃস্থাপনের জন্য ফাইল করেছে: রিপোর্ট

News Desk

গোল্ডেন বুট জয়ের দৌড়ে এগিয়ে যারা 

News Desk

Leave a Comment