Image default
খেলা

রোজা রেখেই ব্যাট হাতে ইতিহাস গড়েছিলেন রিজওয়ান

সেঞ্চুরিয়ানে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চার ম্যাচ সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে ৯ উইকেটের বিশাল ব্যবধানে জিতেছে সফরকারী পাকিস্তান। ২০৪ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে ১২ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় বাবর আজমরা।

আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেট ইতিহাসে রান তাড়ায় উদ্বোধনী জুটিতে সর্বোচ্চ জুটির নতুন ইতিহাস গড়েছেন মোহাম্মদ রিজওয়ান এবং বাবর আজম। প্রোটিয়াদের বিপক্ষে তাদের উদ্বোধনী জুটিতে এসেছে ১৯৭ রান।

১২২ রানের ইনিংস খেলে বাবর আজম আউট হলেও ৪৭ বলে ৭৩ রানে অপরাজিত ছিলেন মোহাম্মদ রিজওয়ান। তার ইনিংসে ছিল ৫টি চার এবং ২টি ছয়। মাহে রমজানের রোজা রেখেই বাবর আজমের সাথে অনবদ্য এ ইতিহাস গড়েন রিজওয়ান। ম্যাচ শেষে অধিনায়ক বাবর আজম জানিয়েছেন রিজওয়ানের রোজা রাখার বিষয়টি।

Related posts

প্রাক্তন নাফ্লার এক মৌসুমে লস অ্যাঞ্জেলেসের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের সকার কোচ হিসাবে চালু হয়েছিল

News Desk

ডাব্লুএনবিএ গেমসে বিতরণ করা যৌন গেমগুলির প্রতিক্রিয়া হিসাবে আরেকজনকে গ্রেপ্তার করা হয়েছে

News Desk

মেটস এখনও গভীরতা সম্পর্কে আশাবাদী

News Desk

Leave a Comment