বিস্ময় বালক আন্দ্রিকের গোলে জিতেছে ব্রাজিল
খেলা

বিস্ময় বালক আন্দ্রিকের গোলে জিতেছে ব্রাজিল

চার ম্যাচের পর জিতেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। ওয়েম্বলিতে সেলেকাও ইংল্যান্ডকে হারিয়েছে। বিস্ময় বালক আন্দ্রিকের একক গোলে ইংল্যান্ডকে ১-০ গোলে হারিয়েছে ব্রাজিল। এছাড়া জয় দিয়ে ব্রাজিল কোচ হিসেবে যাত্রা শুরু করেন দারিভাল জুনিয়র।

ম্যাচের প্রথমার্ধে তুমুল লড়াই করেছিল ব্রাজিল ও ইংল্যান্ড। সেলেকাও অনেক সুযোগ তৈরি করেছিল। কিন্তু ইংল্যান্ডের ডিফেন্স ভিনিসিয়াস জুনিয়রের আক্রমণ প্রতিহত করে। শেষ পর্যন্ত গোলশূন্য ড্র করে বিরতিতে যায় দুই দল।

বিরতির পরও দুই দলই লড়াই চালিয়ে যায়। পাল্টা আক্রমণে খেলতে থাকে তারা। 17 বছর বয়সী এড্রিক, যিনি আগামী জুলাইয়ে রিয়াল মাদ্রিদে যোগ দেবেন, ম্যাচের 71তম মিনিটে বিকল্প হিসাবে মাঠে নামেন।



মাঠে নামার ৯ মিনিটের মধ্যে ইংল্যান্ডের জালে বল জড়ান এই বিস্ময় বালক। তার গোলে ম্যাচে লিড নেয় সেলেকাও। এরপর গোলের জন্য মরিয়া হয়ে খেলতে থাকে ইংল্যান্ড। কিন্তু শেষ পর্যন্ত আর কোনো গোল না হলে ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

Source link

Related posts

ধাক্কায় জায়ান্টদের মুখোমুখি হওয়ার আগে রাইডার্স ম্যাক্স ক্রসবি দলের গঠন ছেড়ে চলে যায়

News Desk

ফিলিসের ব্রাইস হার্পার ডেভ ডোমব্রোস্কির ‘বন্য’ মন্তব্য সম্পর্কে কথা বলেছেন।

News Desk

মিকা পার্সনস ডেক্সটার লরেন্স গঠন করে তবে এখনও একটি খসড়া গরুর মাংসের দৈত্য রয়েছে: “তিনি তাদের সাথে ব্যক্তিগত রয়েছেন”

News Desk

Leave a Comment