Image default
বিনোদন

আবারো লাইফ সাপোর্টে কবরী

করোনা আক্রান্ত দেশের কিংবদন্তি অভিনেত্রী সারাহ বেগম কবরী। গত ৫ এপ্রিল রাতে তাকে রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে ভর্তি করা হয়।

পরে অবস্থার অবনতি হলে ৮ এপ্রিল দুপুর ২টা ১৫ মিনিটে তাকে মহাখালীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হয়। এখনো সেখানেই চিকিৎসা নিচ্ছেন তিনি।

আজ ১৫ এপ্রিল কবরীর পুত্র শাকের চিশতী জানান, তার মায়ের অবস্থা ভালো নয়। তিনি বলেন, ‘আম্মার শরীর খুব খারাপ। চিকিৎসকরা বলছেন ক্রিটিক্যাল। দোয়া করবেন।’

হাসপাতালে কবরীর সার্বক্ষণিক দেখাশোনা করছেন ছেলে শাকের চিশতী।

প্রসঙ্গত, কোভিড টেস্টের পর গত (৫ এপ্রিল) দুপুরে ফলাফল হাতে এলে কবরী জানতে পারেন, তিনি করোনা পজিটিভ। এরপর রাতে হাসপাতালে ভর্তি হন তিনি।

জানা গেছে, কবরী কিডনির জটিলতার পাশাপাশি অন্য শারীরিক জটিলতায় ভুগছেন।

Related posts

খুশি কাপুরের পছন্দের সিনেমা ও সিরিজ

News Desk

সারার সঙ্গে প্রেমের গুঞ্জন, এবার মুখ খুললেন বিজেপি নেতার ছেলে অর্জুন

News Desk

স্থগিতের সিদ্ধান্ত বাতিল, কোক স্টুডিও কনসার্ট হচ্ছে

News Desk

Leave a Comment