Image default
বাংলাদেশ

শামসুজ্জামান খানের মৃত্যুতে স্বরাষ্ট্রমন্ত্রী ও সংস্কৃতি প্রতিমন্ত্রীর শোক

বাংলা একাডেমির সভাপতি বিশিষ্ট ফোকলোরবিদ অধ্যাপক শামসুজ্জামান খানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।
আজ বুধবার শামসুজ্জামান খানের মৃত্যুতে তিনি এ শোক প্রকাশ করেন।

অন্যদিকে, প্রতিমন্ত্রী ও সচিব আজ বুধবার গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ ও সচিব মো. বদরুল আরেফীন। পৃথক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

শোকবার্তায় সংস্কৃতি প্রতিমন্ত্রী জানান, অধ্যাপক শামসুজ্জামান খান ছিলেন একাধারে লোক সংস্কৃতি ও পল্লীসাহিত্য গবেষক। তার উল্লেখযোগ্য কাজের মধ্যে অন্যতম হলো বাংলাদেশের লোকজ সংস্কৃতি গ্রন্থমালা শিরোনামে ৬৪ খণ্ডে ৬৪ জেলার লোকজ সংস্কৃতির সংগ্রহশালা সম্পাদনা এবং ১১৪ খণ্ডে বাংলাদেশের ফোকলোর সংগ্রহমালা সম্পাদনা। কে এম খালিদ বলেন, বিশিষ্ট লোকগবেষক শামসুজ্জামান খান তার সৃজনশীল কর্ম ও গবেষণার মধ্য দিয়ে চিরস্মরণীয় হয়ে থাকবেন।

উল্লেখ্য, অধ্যাপক শামসুজ্জামান খান (৮০) আজ বুধবার (১৪ এপ্রিল) আনুমানিক দুপুর আড়াইটার দিকে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

Related posts

নারায়ণগঞ্জে প্রচারণায় বাধার অভিযোগে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫

News Desk

বিয়ের গাড়ি আটকে বর-কনেকে জরিমানা

News Desk

১১ জেব্রার মৃত্যুর পরও সতর্কতা নেই বঙ্গবন্ধু সাফারি পার্কে

News Desk

Leave a Comment