Image default
খেলা

রমজানের শুভেচ্ছা জানাল বার্সা-সিটি ও টটেনহ্যাম

বছর ঘুরে আবারও এলো পবিত্র মাহে রমজান। মুসলিমদের কাছে অনন্য-অসাধারণ এ মাসের শুরুতে শুভেচ্ছা জানিয়েছে শীর্ষ ইউরোপীয় ক্লাবগুলো। যাতে আছে লিওনেল মেসির বার্সেলোনা, পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটি ও জোসে মরিনিওর টটেনহ্যাম হটস্পার।

মঙ্গলবার (১৩ এপ্রিল) দিবাগত রাতে বার্সেলোনা নিজেদের ফেসবুক পাতায় একটি ভিডিও পোস্ট করে, যেখানে তাদের সকল মুসলিম খেলোয়াড় রমজানের শুভেচ্ছা জানান সকল ভক্ত-সমর্থকদের। ভিডিওটিতে যেমন ছিলেন উসমান দেম্বেলে, মিরালেম পিয়ানিচদের মতো বর্তমান তারকারা, তেমনি ছিলেন বি দলের ইলাইশ মরিবা, ইলিয়াস আখোমাচ ও নারী দলের সদস্য খেইরা হামরাওইরাও।

এদিকে গার্দিওলার দল ম্যানচেস্টার সিটি নিজেদের ফেসবুক পাতায় একটি ছবি পোস্ট করে। যেখানে আরবি ও ইংরেজি ভাষায় ‘রামাদান কারিম’ লেখা ছিল। নিচের দিকে ছিল একটি বার্তাও। সেখানে লেখা হয়, ‘সকল মুসলিমদের জানাই রমজানের শুভেচ্ছা, রমজান কারিম।’

জোসে মরিনিওর টটেনহ্যাম হটস্পার নিজেদের ফেসবুক ও টুইটারে একটি ছবি পোস্ট করেছে। যেখানে তাদের দুই মুসলিম খেলোয়াড় ডেলে আলি ও মুসা দেম্বেলে ছাড়াও ছিলেন এশীয় তারকা ফুটবলার সন হিউং মিন ও গ্যারেথ বেল। ক্যাপশনে লেখা হয়, ‘বিশ্বের সর্বত্র ছড়িয়ে থাকা আমাদের মুসলিম ভক্তদের জানাই একটি সৌভাগ্যপূর্ণ রমজানের শুভেচ্ছা।’

Related posts

স্যান্ডার্স ডানস সতর্কতা কিউবি সম্ভাবনাগুলিকে সেডুয়ার স্যান্ডার্স দলের পরে ব্রাউনগুলির উপস্থিতি এড়াতে নির্দেশনা দিয়েছিল

News Desk

প্যাট্রিয়ট জো মিল্টনের আশ্চর্যজনক ইউএস ফুটবল অ্যাসোসিয়েশনের গরুতে প্রচারের দিকে পরিচালিত করে এমন ক্রাইপিং নাটক

News Desk

গোলমাল ড্রোন এবং কৃত্রিম বুদ্ধিমত্তার উত্থানের মধ্যে, মাস্টার traditions তিহ্য এবং প্রযুক্তির ভারসাম্য বজায় রাখার চেষ্টা করেন

News Desk

Leave a Comment