Image default
খেলা

ইয়ামাহার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন সাকিব আল হাসান

দ্বিতীয়বারের মতো জনপ্রিয় মোটরসাইকেল ব্র্যান্ড ইয়ামাহার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে চুক্তিবদ্ধ হলেন সাকিব আল হাসান। সোমবার (১২ এপ্রিল) তিনি এ সংক্রান্ত চুক্তিতে সই করেন।

বর্তমানে তিনি ক্রিকেটের জনপ্রিয় আসর আইপিএল খেলার জন্য ভারতের চেন্নাইয়ে অবস্থান করছেন। সেখান থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিনি এই চুক্তি সই অনুষ্ঠানে যোগ দেন। আগামী এক বছরের জন্য তিনি বাংলাদেশে ইয়ামাহার বিভিন্ন প্রচারণামূলক কর্মকাণ্ডে অংশ নেবেন।

গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে এসিআই মোটরস।

চুক্তি সই অনুষ্ঠানে এসিআই মটরসের ব্যবস্থাপনা পরিচালক ড. ফা হ আনসারী এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এসিআই মটরস বাংলাদেশে ইয়ামাহা মোটরসাইকেলের একমাত্র ডিস্ট্রিবিউটর ও টেকনিক্যাল কোলাবোরেটেড পার্টনার। ২০০৭ সালে এসিআই লিমিটেডের একটি সহায়ক প্রতিষ্ঠান হিসেবে এসিআই মটরসের যাত্রা শুরু। বর্তমানে সারাদেশে ইয়ামাহার ৭৭টি ৩এস ডিলার পয়েন্ট ও দুটি ফ্ল্যাগশিপ শো-রুম রয়েছে।

Related posts

জায়ান্টের মালিক জন মারা এবং স্টিভ টিশ প্রকাশ করেছেন কেন তারা জিএম জো শোয়েনকে রেখেছেন

News Desk

দ্যা জায়ান্টরা সম্ভাব্য দলটির সাথে তাদের চূড়ান্ত খেলা খেলতে কয়েক ডজন খেলোয়াড়ের সাথে রোস্টার গোলযোগের দিকে তাকিয়ে আছে

News Desk

এনএইচএল-এর সিয়াটেল ক্র্যাকেন তাদের গর্বিত লোগো এবং জার্সিগুলিতে মিশ্র প্রতিক্রিয়া পাচ্ছে

News Desk

Leave a Comment