সর্বোচ্চ রান এখন উইলিয়ামসনের
খেলা

সর্বোচ্চ রান এখন উইলিয়ামসনের

সাবেক কিউই ব্যাটার রস টেইলরকে সরিয়ে নিউজিল্যান্ডের পক্ষে টেস্টে সর্বোচ্চ রানের মালিক এখন কেন উইলিয়ামসন। ওয়েলিংটনে ইংল্যান্ডের বিপক্ষে চলমান দ্বিতীয় ও শেষ টেস্টে নিউজিল্যান্ডের দ্বিতীয় ইনিংসে ১৩২ রান করেন উইলিয়ামসন। এই ইনিংস খেলার পথে সোমবার (২৭ ফেব্রুয়ারি) নিউজিল্যান্ডের পক্ষে টেস্টে সর্বোচ্চ রানের মালিক হন উইলিয়ামসন।




নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক উইলিয়ামসনের রান এখন ৯২ ম্যাচে ৭৭৮৭। আর টেইলর ১১২ ম্যাচ খেলে করেছিলেন ৭৬৮৩ রান। ইংল্যান্ডের বিপক্ষে এই সিরিজে ব্যাট হাতে প্রথম তিন ইনিংসে দুই অংকের কোটাও স্পর্শ করতে পারেননি উইলিয়ামসন। প্রথম টেস্টের দুই ইনিংসে যথাক্রমে ৬ ও ০ রান করেন তিনি। দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে করেন ৪ রান। টানা তিন ইনিংসের ব্যর্থতায় রান খরায় ভুগছিলেন উইলিয়ামসন। অবশেষে দ্বিতীয় ইনিংসে ১৩২ রানের গুরুত্বপূর্ণ নক খেলেন তিনি। ২৮২ বল খেলে ১২টি চার মারেন উইলিয়ামসন। 


রস টেইলর

এই ইনিংসের মাধ্যমেই নিউজিল্যান্ডের পক্ষে সর্বোচ্চ রানের মালিক হয়ে যান এই ডান-হাতি ব্যাটার। ৯২ টেস্টে ২৬টি সেঞ্চুরি, ৩৩টি হাফ-সেঞ্চুরি হাঁকিয়েছেন উইলিয়ামসন। দেশের হয়ে সর্বোচ্চ সেঞ্চুরির মালিকও তিনি। তার ব্যাটিং গড় ৫৩ দশমিক ৩৩।

Source link

Related posts

বেনজামিন হ্যারিস এবং সার্ভাইট তাদের গতি সাউদার্ন পাথ চ্যাম্পিয়নশিপে প্রদর্শন করে

News Desk

লাভার বল তার পায়ের একটি অংশ পাওয়ার কারণ প্রকাশ করে – এবং বাচ্চারা কীভাবে তাকে অধ্যবসায় করতে সহায়তা করেছিল

News Desk

মিসিসিপি রাজ্যের প্রাক্তন তারকা ডনটে ওয়াকার 44 বছর বয়সে মারা গেছেন

News Desk

Leave a Comment