এলিট প্যানেলে প্রথম রেফারি সালমা
খেলা

এলিট প্যানেলে প্রথম রেফারি সালমা

দেশের নারী রেফারিদের মধ্যে ফিফার সহকারী রেফারি হিসেবে সালমা আক্তার মনি ইতিহাস গড়েছেন। এএফসির এলিট প্যানেল রেফারির তালিকায় তার নাম উঠেছে। গত ১৬-১৯ জানুয়ারি মালয়েশিয়ায় এশিয়ার ১৩ রেফারির পরীক্ষা সম্পন্ন হয়। যারা পরীক্ষা দিয়েছেন তাদের রেজাল্ট জানিয়েছে এএফসি। সেখানে বাংলাদেশের দুই প্রার্থী জয়া চাকমা এবং সালমা আক্তার মনি পরীক্ষা দিয়েছেন। 



এদের মধ্যে পাশ করেছেন মনি। দেশের নারী রেফারিদের মধ্যে মুখ উজ্জ্বল করেছেন তিনি। গতকাল মনি জানিয়েছেন ফিটনেস পরীক্ষা, লিখিত পরীক্ষা, ভাইবা পরীক্ষা এবং ম্যাচ পরিচালনা করতে হয়েছে। সবকিছু মিলিয়ে যদি পাশ নম্বর উঠে তাহলে তাকে এলিট প্যানেলে তালিকায় ওঠানো হয়। আমি বাংলাদেশে প্রথম এলিট প্যানেলের রেফারি হলাম।’১৩ জনের মধ্যে আট জন পাশ করেছেন, এর মধ্যে বাংলাদেশের মনি রয়েছেন সেই তালিকায়। 

মনি জানালেন উজবেকিস্তান, মিয়ানমার, নেপাল, ভিয়েতনাম ও চীনের রেফারি রয়েছেন। নওগাঁর উত্তর সাতপাই এলাকার মেয়ে মনির এই সাফল্য এখন ফুটবল পৃথিবীর যে কোনো দেশে নারী ফুটবল ম্যাচ পরিচালনার যোগ্যতা অর্জনের মাপকাঠি। এক বছর পর আবার নতুন করে পরীক্ষা দিয়ে এলিট প্যানেলে উঠতে হবে। ২০১৩ সালে রেফারিং জগতে মনির প্রবেশ।

Source link

Related posts

রায়ান হেলসলির জন্য মেটস বাণিজ্য পরাজয় টাইগারদের কাছ থেকে আগ্রহ তৈরি করেছে — শুরুর জন্য

News Desk

গারফিল্ড, রুজভেল্ট এই শরত্কালে নতুন ফুটবল ক্ষেত্র খোলার প্রস্তুতি নিচ্ছেন

News Desk

যখন ডডজারগুলি বাহ্যিক স্টেডিয়ামটি আপগ্রেড করতে চাইছে, হ্যারিসন বদর সময়সীমার জন্য উপযুক্ত হতে পারে

News Desk

Leave a Comment