বর্ষসেরা ক্রিকেটার বাবর
খেলা

বর্ষসেরা ক্রিকেটার বাবর

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) ২০২২ সালের বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার স্যার গারফিল্ড সোবার্স ট্রফি জিতেছেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) আইসিসি তাদের ওয়েবসাইটে এই তথ্য প্রকাশ করে।




২০২২ সাল স্বপ্নের মতো কাটিয়েছেন বাবর আজম। ব্যাট হাতে সব মিলিয়ে ৪৪ ম্যাচ খেলে ৫৪.১২ গড়ে ৮টি সেঞ্চুরি ও ১৫টি ফিফটিতে করেছেন ২৫৯৮ রান। আর এমন পারফরম্যান্সে পুরস্কারস্বরূপ বর্ষসেরা ক্রিকেটারের খেতাব পেলেন বাবর আজম। ইংল্যান্ডের বেন স্টোকস, জিম্বাবুয়ের সিকান্দার রাজা ও নিউজিল্যান্ডের টিম সাউদিকে পেছনে ফেলে আইসিসির বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার স্যার গারফিল্ড সোবার্স ট্রফি জিতেছেন বাবর।



এর আগে ২০২২ সালের ওয়ানডে বর্ষসেরা ক্রিকেটার নির্বাচিত হন পাকিস্তানের এই অধিনায়ক। এই নিয়ে টানা দুইবার ওয়ানডে বর্ষসেরা ক্রিকেটার নির্বাচিত হন বাবর। ২০২২ সালে ৯টি এক দিনের ম্যাচ খেলে ৩টি শতক ও ৫টি অর্ধশতকে ৬৭৯ রান করেন বাবর আজম। 

 

 

Source link

Related posts

শেঠ রোলিন্স গ্রীষ্মের চুরি প্রত্যাহার করে এবং সমরলামকে বিশ্ব হেভিওয়েট চ্যাম্পিয়ন হিসাবে ছেড়ে দেয়

News Desk

ট্র্যাভিস কেলস তার ভাইকে তার বাই সপ্তাহের পরিকল্পনা সম্পর্কে জিজ্ঞাসা করার পরে তার “ব্যক্তিগত জীবন” সম্পর্কে জানতে অস্বীকার করেছেন

News Desk

ভার্জিনিয়া ফুটবল কোচ ট্র্যাভিস টার্নারের স্ত্রী তার নিখোঁজ স্বামী শিশু পর্নোগ্রাফিতে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছেন

News Desk

Leave a Comment