হাথুরেসিংহে আসলে ভালোই হবে: সুজন
খেলা

হাথুরেসিংহে আসলে ভালোই হবে: সুজন

গত বছরের ডিসেম্বরে বাংলাদেশ দলের প্রধান কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছিলেন রাসেল ডমিঙ্গো। আর এর পর থেকেই শূন্য রয়েছে টাইগারদের প্রধান কোচের পদটি। গুঞ্জন রয়েছে আবারও বাংলাদেশের কোচ হতে চলছেন লঙ্কান চন্ডিকা হাথুরেসিংহে। 




তবে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। চন্ডিকা হাথুরেসিংহে বাংলাদেশের ফের কোচ হওয়া নিয়ে কথা বলেছেন খুলনা টাইগার্সের প্রধান কোচ ও বিসিবির পরিচালক খালেদ মাহমুদ সুজন। বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) খুলনা টাইগার্সের অনুশীলন শেষে তিনি বলেন, ‘হাথুরুর ব্যাপারটা আমি নিশ্চিত না। তবে হাথুরু এলে ভালো, ও এখানে কাজ করে গেছে, বাংলাদেশের অনেক ভালো পারফরম্যান্স আছে। আমার বিশ্বাস ও এখন আরও ম্যাচিউর, আমাদের জন্য ভালো হবে।’ 



তিনি আরও বলেন, ‘ও আসলে ভালোই হবে, ও এসে বাংলাদেশ ক্রিকেটের অনেক কিছু বদলে দিয়েছিল, পারফরম্যান্সটা ভালো হচ্ছিল। দ্বিতীয়বার আসাটা খারাপ হবে না, আমিও খারাপভাবে নিচ্ছি না। যেহেতু আমাদের উপমহাদেশের মানুষ, আমাদের সম্পর্কে ভালো জানেন, বুঝেন। ওর অভিজ্ঞতা এখন অনেক সত্যি বলতে গেলে।’     

Source link

Related posts

ম্যাক্স মুন্সি ম্যাক্স মুন্সিকে এনএফএল রডনি বেটির প্রাক্তন মিডফিল্ডারের মতো আশ্চর্যজনক দেখাচ্ছে স্ট্যান্ডগুলি থেকে একটি রত্ন .ালুন

News Desk

স্যাম ডারনল্ডের ভাইকিংসের ভবিষ্যত প্রশ্নবিদ্ধ হয়েছে কারণ প্রধান কোচ হিসাবে দুর্বল প্লেঅফ চলার পরে স্পষ্ট মন্তব্য করা হয়েছে

News Desk

ইএসপিএন আনুষ্ঠানিকভাবে জেসন কেলসকে “সোমবার নাইট ফুটবল”-এ প্রিগেম ভূমিকার জন্য স্বাক্ষর করেছে।

News Desk

Leave a Comment