যুক্তরাষ্ট্রে শিশুসহ ৮ জনের লাশ উদ্ধার
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে শিশুসহ ৮ জনের লাশ উদ্ধার

ছবি: রয়টার্সের

যুক্তরাষ্ট্রের উটাহ অঙ্গরাজ্যের ইনোচ শহরের একটি বাড়ি থেকে শিশুসহ আটজনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয় সময় বুধবার (৪ জানুয়ারি) শহরটির কর্মকর্তারা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। খবর- রয়টার্সের।

বিজ্ঞাপ্তিতে বলা হয়েছে, পুলিশ তাদের সামাজিক তল্লাশি তৎপরতার অংশ হিসেবে ওই বাড়িটিতে গেলে পাঁচ শিশু ও তিনজন প্রাপ্তবয়স্ক লোকের লাশ খুঁজে পায়। প্রত্যেকের দেহে গুলির আঘাতের চিহ্ন রয়েছে। এ বিষয়ে জনসাধারণের প্রতি কোনো হুমকি বা সুনির্দিষ্টভাবে কোনো সন্দেহভাজন রয়েছে বলে মনে করছে না কর্তৃপক্ষ।

বিবৃতিতে আরও বলা হয়, এ বিষয়ে তদন্ত চলছে এবং আরও তথ্য পরে সরবরাহ করা হবে।

ইনোচ শহরটি উটাহ অঙ্গরাজ্যের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে অবস্থিত, যার জনসংখ্যা প্রায় আট হাজার। শহরটি সল্টলেক সিটি থেকে ৪০০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত।

এমকে

Source link

Related posts

নাগরিকদের অবিলম্বে ইউক্রেন ছাড়তে বলল যুক্তরাষ্ট্রসহ ৫ দেশ

News Desk

তীব্র খাদ্য সংকট : বিশ্বে ফের রেকর্ড মূল্যবৃদ্ধির শঙ্কা

News Desk

গণতন্ত্রের সমর্থন করে প্রাণ গিয়েছিল ১০ জন নাবালক-নাবালিকা সহ ১১৪

News Desk

Leave a Comment