পরবর্তী বিশ্বকাপেও মেসিকে চান সতীর্থরা
খেলা

পরবর্তী বিশ্বকাপেও মেসিকে চান সতীর্থরা

কাতার বিশ্বকাপে ৩৬ বছরের খরা কাটিয়ে বিশ্বকাপের শিরোপা জেতে আর্জেন্টিনা। সেইসঙ্গে নিজের ক্রান্তিলগ্নে বহু কাক্ষিত সোনালী ট্রফি জয়ের স্বাদ পান আর্জেন্টাইন মহাতারকা লিওনলে মেসি। বিশ্বকাপ জিতে ক্যারিয়ারে নিজের প্রাপ্তির খাতা পূর্ণ এলএমটেন।




বিশ্বকাপে অসাধারণ নৈপুণ্য দেখিয়ে টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হন ৩৫ বছর বয়সী মেসি। পরবর্তী বিশ্বকাপে মেসির বয়স হবে ৩৯ বছর। এই বয়সে স্বাভাবিকভাবেই বিশ্বকাপের মঞ্চে খেলা যেকোন ফুটবলারের জন্য বেশ কঠিন। তবে ২০২৬ সালের বিশ্বকাপেও মেসিকে দলে চান দলের সতীর্থরা।



 আর্জেন্টিনার মিডফিল্ডার ম্যাক অ্যালিস্টার সংবাদমাধ্যমকে বলেন, ‘আমরা চাই না তিনি জাতীয় দল ছাড়ুক। আমরা জানি তিনি বলেছেন এটাই তার শেষ বিশ্বকাপ। কিন্তু আমরা চাই না এটা হোক। আমরা চাই, তিনি থাকুক। তিনি নিজেও এটা জানেন। এখন দেখা যাক কী হয়।’


ম্যাক অ্যালিস্টার

তিনি আরও বলেন,  ‘গতকাল তিনি আমাদের নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে বার্তা পাঠিয়েছেন। তিনি আমাদের উপর কৃতজ্ঞ। খেলার পর আমরা কেউই তেমন আলোচনা করতে পারিনি কারণ সবাই উদযাপনে ব্যস্ত ছিল। আমার ধারণা, আমরা এখনো উপলব্ধি করে উঠতে পারিনি যে, কী জিতেছি। আশা করি সামনের পাঁচ বা দশ বছরে সেটা বুঝতে পারব।’

Source link

Related posts

জিম হারবাঘ ক্যাম্প পেন্ডলটনে কিউবি জাস্টিন হারবার্টকে হাই-ফাইভ দেওয়া বন্ধ করতে পারে না

News Desk

ক্রিস্ট্যাপস পোরজিঙ্গিসের অস্পষ্ট চোটের অবস্থা ম্যাভেরিক্সের উপর চাপ কমাতে পারে না

News Desk

রেঞ্জার্স বনাম প্যান্থার্স গেম 4: NHL প্লে অফের খবর, হাইলাইট এবং আরও অনেক কিছু

News Desk

Leave a Comment