দলের মানসিকতায় সন্তুষ্ট সাকিব
খেলা

দলের মানসিকতায় সন্তুষ্ট সাকিব

ভারতের বিপক্ষে ঢাকা টেস্টে জয়ের খুব কাছে গিয়েও হেরেছে বাংলাদেশ। মাত্র ১৪৫ রানের টার্গেট দিলেও ভারতকে চেপে ধরেছিল বাংলাদেশ। তবে শেষ পর্যন্ত ৩ উইকেটের হার মানতে হয় টাইগারদের। হারলেও দলের মানসিকতায় খুশি বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক সাকিব আল হাসান।




রোববার (২৫ ডিসেম্বর) ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসে সাকিব বলেন, ‘সবাই অবদান রাখার চেষ্টা করেছে। এই মাঠে আমরা দারুণ খেলেছি। শ্রেয়াস এবং অশ্বিন চাপে থেকে ভালো ব্যাটিং করেছে। আমাদের আরও একটি উইকেট দরকার ছিল। এটা নিয়ে এখন অনেক কিছুই ভাবতে পারি, তবে যেমনটা হয়েছে তাতে আমরা খুশি।’



তিনি আরও বলেন, ‘দুর্ভাগ্যবশত প্রথম টেস্টে আমি বোলিং করতে পারিনি। তবে এখানে ভালো বোলিং করতে পেরে খুশি। দলের মানসিকতা আমাকে সন্তুষ্ট করেছে। আশা করি, পরের বছর টেস্টে আমরা ভালো ফলাফল করব।’

 

Source link

Related posts

জোনাথন ড্রউইন এবং বো হরভাত দ্বীপপুঞ্জের দ্বিতীয় লাইনে শক্তিশালী রসায়ন তৈরি করছেন

News Desk

ঈগলদের কাছে হারের মধ্য দিয়ে জায়ান্টসের দুঃসহ মরসুম শেষ – এখন কে রোল করতে যাচ্ছে?

News Desk

Kaitlyn ক্লার্ক জ্বরের সাথে তার প্রথম WNBA জয়ের জন্য একটি 3-পয়েন্টার হিট করেছে

News Desk

Leave a Comment