আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায় নিলেন হ্যাজার্ড
খেলা

আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায় নিলেন হ্যাজার্ড

বিশ্বকাপে ফেভারিট তকমা নিয়ে কাতারে পা রেখেছিলো বেলজিয়াম। তবে বিশ্বকাপ থেকে বিদায় নিতে হয়েছে গ্রুপ পর্ব থেকেই। বিদায়ের ধাক্কা কাটিয়ে ওঠার আগেই বেলজিয়ামের ভক্তদের আরও একটি দুঃসংবাদ শুনল দলের অধিনায়ক এডেন হ্যাজার্ড। আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন তিনি।

মাত্র ৩১ বছর বয়সে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন হ্যাজার্ড। ইনস্টাগ্রামে পোস্টের মাধ্যমে অবসরের বিষয়টি জানিয়েছেন তিনি। ইনস্টাগ্রাম পোস্টে তিনি লিখেন,  ‘এ বার জীবনের একটা পাতা ওল্টাতে হচ্ছে। যাদের ভালোবাসা পেয়েছি, তাদের ধন্যবাদ। সব সময় যাদের পাশে পেয়েছি, তাদের ধন্যবাদ। ২০০৮ সাল থেকে জয়ের যে সব মুহূর্ত তুলে ধরতে পেরেছি, উপভোগ করতে পেরেছি, তার জন্যও ধন্যবাদ। আজ আমি আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিচ্ছি। পরের প্রজন্ম তৈরি। জাতীয় দলের হয়ে খেলাটাকে মিস করব।’



হ্যাজার্ড বেলজিয়ামের জার্সি গায়ে মোট ১২৬ টি ম্যাচ খেলে গোল করেছেন ৩৩ টি। ২০০৮ সালে প্রথম জাতীয় দলে ডাক পেয়েছিলেন হ্যাজার্ড।

Source link

Related posts

সুপার বাউলে চিফ-ইগলস দলটি ফিরিয়ে দিন 2025 শোককারীদের একটি দুর্দান্ত দ্বন্দ্ব

News Desk

হল অফ ফেম রেঞ্জার্সের কলামিস্ট ল্যারি ব্রুকস পোস্ট থেকে অনুপস্থিতির ছুটি নিচ্ছেন

News Desk

আমেরিকান ফুটবল অ্যাসোসিয়েশনের কিংবদন্তি নেতাদের আঘাত করার অসুবিধা সম্পর্কে একটি কিংবদন্তি: “আপনাকে অবশ্যই রেফারিদের কাটিয়ে উঠতে হবে, আপনাকে অবশ্যই টেলর সুইফটকে কাটিয়ে উঠতে হবে।”

News Desk

Leave a Comment