Image default
বাংলাদেশ

৪৫তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করল পিএসসি

৪৫তম বিসিএসের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বুধবার বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) এ বিজ্ঞপ্তি প্রকাশ করে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ৪৫তম বিসিএসে মোট ২ হাজার ৩০৯ জন ক্যাডার নেওয়া হবে। আর নন-ক্যাডারে দেওয়া হবে ১ হাজার ২২ জনকে।

৪৫তম বিসিএসের আবেদন গ্রহণ শুরু হবে ১০ ডিসেম্বর থেকে। অনলাইনে এই আবেদন চলবে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত।

বিজ্ঞপ্তিতে পিএসসি জানায়, বাংলাদেশ সিভিল সার্ভিসের ৯ম গ্রেডে দুই হাজার ৩০৯টি পদে এবং নন-ক্যাডার নবম ও ১০-১২তম গ্রেডের এক হাজার ২২টি পদে নিয়োগের লক্ষে আবেদনপত্র আহ্বান করে ৪৫তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

Related posts

পর্যটকের অপেক্ষায় সুবলং ঝরনা

News Desk

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতার ওপর হামলা

News Desk

বিক্রি হচ্ছে উপহারের ঘর

News Desk

Leave a Comment