Image default
খেলা

ব্রাজিলের চোটের তালিকায় এবার আরেকজন

দিন যত যাচ্ছে বিশ্বকাপটা কঠিন হয়ে যাচ্ছে ব্রাজিলের। চোটের তালিকা বড় হওয়াই তার কারণ। সর্বশেষ চোটের তালিকায় যুক্ত হয়েছেন অ্যালেক্স সান্দ্রো। যে কারণে শুক্রবার গ্রুপ পর্বের শেষ ম্যাচ থেকে ছিটকে গেছেন ব্রাজিল ডিফেন্ডার। সুইজারল্যান্ডের বিপক্ষে কোমরে পাওয়া ইনজুরি তাকে বিপদে ফেলেছে।

ব্রাজিলের দলীয় চিকিৎসক রদ্রিগো লাসমার বলেছেন, ‘সুইসদের বিপক্ষে ম্যাচের ৮৬ মিনিটে অস্বস্তি নিয়ে মাঠ ছেড়ে যান সান্দ্রো। পরীক্ষা-নিরীক্ষার পর দেখে গেছে বাম কোমরের পেশীতে চোট পেয়েছেন। ফলে ক্যামেরুনের বিপক্ষে গ্রুপের শেষ ম্যাচে তার খেলা হচ্ছে না।’

সান্দ্রোর না থাকা ব্রাজিলের জন্য ধাক্কার। চোটের কারণে এরই মধ্যে বাইরে রয়েছেন নেইমার ও রাইট ব্যাক দানিলো। গোড়ালির চোটে আপাতত গ্রুপ পর্বে তাদের খেলা হচ্ছে না। তবে লাসমার বলেছেন, দুজনের চিকিৎসা ভালো মতো চলছে এবং তারা নকআউট পর্বের জন্য যথেষ্ট উন্নতিও করছেন।

আরও জানা গেছে, ব্রাজিলের বেশ কয়েকজনই রবিবার অসুস্থ ছিলেন। তাদের মধ্যে মিডফিল্ডার লুকাস পাকেতারও নাম ছিল। যে কারণে শনিবার অনুশীলনে তার থাকা হয়নি। রবিবার সুইজারল্যান্ডের বিপক্ষেও বদলি হয়ে মাঠ ছেড়েছেন প্রথমার্ধের পর।

Related posts

ফিফা বিশ্বকাপের জন্য উদ্বোধনী ম্যাচের দামগুলি হ্রাস করে, কারণ প্রত্যাশিত উপস্থিতি দুর্বল প্রদর্শিত হয়

News Desk

জায়ান্টস মনরিয়েল ওয়াশিংটন মাথার পিছনে শিকারের পরে একটি মজার কুইপ সরবরাহ করে

News Desk

ক্লিটন কির্চোকে ডডজার্সের নিল্ডস মেনুতে যুক্ত করা হয়েছে প্রত্যাশার মতো, উইল স্মিথ এখনও সক্রিয় রয়েছেন

News Desk

Leave a Comment