বিশ্বকাপ ইতিহাসে বিগত ২৮ বছরে সর্বোচ্চ দর্শক
খেলা

বিশ্বকাপ ইতিহাসে বিগত ২৮ বছরে সর্বোচ্চ দর্শক

হারলেই বাদ বিশ্বকাপের প্রথম পর্ব থেকে, জিতলে টিকে থাকবে দ্বিতীয় রাউন্ডের আশা। এমন সমীকরণ সামনে নিয়েই মেক্সিকোর বিপক্ষে বাঁচা-মরার লড়াইয়ে নেমেছিলো লিওনেল মেসির আর্জেন্টিনা। 

লুসাইল আইকনিক স্টেডিয়ামে নিজের জাদু দেখিয়েই আর্জেন্টিনাকে বাঁচিয়েছেন মেসি। নিজে এক গোল আর এক অ্যাসিস্টে হাসি ফুটিয়েছেন আলবিসেলেস্তাদের মুখে। মেসিদের এই অবিস্মরণীয় জয়ের রাতে রেকর্ড গড়েছে লুসাইল স্টেডিয়ামও। বিশ্বকাপ ইতিহাসের বিগত ২৮ বছরের মধ্যে দর্শক উপস্থিতিতে রেকর্ড করেছে আর্জেন্টিনা-মেক্সিকো ম্যাচ। ৮৮হাজার ৯৬৬জন  দর্শক মাঠে বসে উপভোগ করেন মেসিদের খেলা।



বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে বেশি দর্শকের উপস্থিতি ছিল ১৯৫০ সালে ব্রাজিল বিশ্বকাপে মারাকানা স্টেডিয়ামে স্বাগতিক ব্রাজিল ও উরুগুয়ের ফাইনাল ম্যাচে।  


ছবি: সংগৃহীত

১৯৯৪ সালে আমেরিকা বিশ্বকাপে রোজ বোল স্টেডিয়ামে দর্শক উপস্থিত ছিল ৯১ হাজার ১৯৪ জন। ৯৪ বিশ্বকাপের পর লুসাইল স্টেডিয়ামে এসে বিগত ২৮ বছরের মধ্যে নতুন রেকর্ড গড়লো আর্জেন্টিনা ও মেক্সিকো ম্যাচটি।  আগামী ১৮ ডিসেম্বর এই লুসাইলেই অনুষ্ঠিত হবে বিশ্বকাপের ফাইনাল।

Source link

Related posts

প্রাক্তন Raptor তারকারা এখন একটি নিক্স-পেসার শোডাউনে প্রতিদ্বন্দ্বিতা করছে

News Desk

সান দিয়েগো এফসির কাছে আশ্চর্যজনক মরসুমের উদ্বোধনের সময় গ্যালাক্সি হেরে যায়: “কোনও অজুহাত নেই”

News Desk

এমএলবি ভক্তরা সাইন-চুরি কেলেঙ্কারির পরে হল অফ ফেমে কার্লোস বেল্ট্রানের নির্বাচন নিয়ে প্রশ্ন তোলেন

News Desk

Leave a Comment