Image default
বিনোদন

এবার নিরবের নায়িকা আরিয়ানা

বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় নির্মিত হতে যাওয়া ‘স্পর্শ’- নামের একটি ছবিটিতে অভিনয় করছেন চিত্রনায়ক নিরব, ক’দিন আগেই বিষয়টি প্রকাশ্যে আসে। এবার ছবিটির নায়িকা চূড়ান্ত হলো। নিরবের বিপরীতে এই ছবিতে অভিনয় করবেন আরিয়ানা জামান। মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করেন তিনি। ক’দিন আগেই তিনি জাজ মাল্টিমিডিয়ার ‘মোনা’ সিনেমার কেন্দ্রীয় চরিত্রের জন্য চুক্তিবদ্ধ হন। এবার যৌথ প্রযোজনার ছবিতে দেখা যাবে তাকে নিরবের সঙ্গে জুটি হয়ে কাজ করতে। ঢাকার অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট ও কলকাতার রোল ক্যামেরা অ্যাকশন স্পর্শ ছবিটি বানাতে যাচ্ছে। পরিচালনা করবেন অনন্য মামুন ও অভিনন্দন দত্ত। নিরব বলেন, অনেকটা সময় পর জয়েন্ট ভেঞ্চারের ছবি হচ্ছে। এটা প্রথম ভালোলাগার বিষয়।

 

আমারও এটা যৌথ প্রযোজনায় প্রথম ছবি। আমার বিপরীতে সম্প্রতি এ ছবির জন্য আরিয়ানাকে কাস্ট করা হয়েছে। সে সম্ভাবনাময় একজন অভিনেত্রী। আমার মনে হয় খুব ভালো একটি ছবি আমরা সবাই মিলে উপহার দিতে পারবো। এদিকে নিরব ক’দিন আগেই শুটিং করেছেন ‘জয় বাংলা ধ্বনি’ নামে একটি ছবির। এখানে তার বিপরীতে আছেন রোকাইয়া জাহান চমক। গুরুত্বপূর্ণ একটি চরিত্র করছেন আসাদুজ্জামান নূর। ছবির গল্প লিখেছেন শাহজাহান খান। পরিচালনা করছেন খ ম খুরশীদ।

Related posts

কুপারের সঙ্গে আমার প্রেম ছিলো সাজানো: লেডি গাগা

News Desk

ফিলিস্তিনিদের জন্য তহবিল সংগ্রহে নেমেছেন হলিউড তারকা ও বিনোদন সাংবাদিকেরা

News Desk

আদিবাসী দিবসের নাটকে মণিপুরি মেয়ে জয়ার গল্প

News Desk

Leave a Comment