Image default
বিনোদন

শাকিবের সঙ্গে কোথায় গেলেন সুশান্তের প্রেমিকা রিয়া?

বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর একটি নামই সবচেয়ে আলোচিত। তিনি রিয়া চক্রবর্তী। বলিউডের এই নায়িকার সঙ্গে প্রেমের সম্পর্কে ছিলেন সুশান্ত। এদিকে অভিনেতা শাকিব সালিমের সঙ্গে রিয়া চক্রবর্তীর বন্ধুত্বের কথা ইন্ডাস্ট্রির সবারই জানা। রিয়ার প্রথম হিন্দি ছবি ‘মেরে ড্যাড কি মারুতি’-র নায়ক ছিলেন শাকিব। সেখান থেকেই দু’জনের বন্ধুত্বের সূত্রপাত।

গেলো ৮ এপ্রিল ৩৩-এ পা দিলেন শাকিব। এই বিশেষ দিন উদযাপন করতে নাকি শহর থেকে দূরে আলিবাগে গিয়েছিলেন অভিনেতা। সঙ্গে ছিলেন বন্ধু রিয়া চক্রবর্তী এবং বলিউডের বিখ্যাত পোশাক শিল্পী মনীশ মালহোত্রাও। শনিবার সকালে গেটওয়ে অব ইন্ডিয়ার কাছে ফেরিতে দেখা গেছে ৩ জনকেই। এমন দাবি করছেন বলিউডের এক বিখ্যাত চিত্রগাহক। সেই চিত্রগ্রাহক ৩ তারকার ছবিও দিয়েছেন ইনস্টাগ্রামে।

এদিন রিয়ার পরনে ছিল কালো রঙের টি শার্ট, নীল ডেনিম, চোখে রোদ চশমা। শাকিব পরেছিলেন কালো রঙের একটি শার্ট এবং একই রঙের প্যান্ট। আর মনীশ পরেছিলেন সাদা রঙের শার্ট, ডেনিম জ্যাকেট এবং নীল জিনস। স্বাস্থ্যবিধি মানতে ৩ জনের মুখেই ছিল মাস্ক।

তবে সোশ্যাল মিডিয়ায় রিয়া, শাকিব বা মনীশের কোনো ছবি দেখা যায়নি। শাকিব ইনস্টাগ্রাম স্টোরিতে শুধুমাত্র একটি ভিডিও পোস্ট করেছেন। ওই ভিডিওতেও রিয়া বা মনীশ কাউকেই দেখা যায়নি।

Related posts

দুর্যোগকালে সবার প্রতি সহনশীল আচরণের আহ্বান শাকিবের

News Desk

কৌতূহল বাড়াল ‘ঘুমপরী’ ওয়েব ফিল্মের ফার্স্ট লুক

News Desk

‘ফিনিক্স ডায়েরি-১’ নিয়ে ফিরল অর্থহীন

News Desk

Leave a Comment