গিনিতে বাস দুর্ঘটনায় নিহত ২৪
আন্তর্জাতিক

গিনিতে বাস দুর্ঘটনায় নিহত ২৪

ছবি: সংগৃহীত

গিনিতে বাস দুর্ঘটনায় ২৪ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে বেশিরভাগই স্কুল ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।

স্থানীয় সময় রবিবার (৬ নভেম্বর) দেশটির চতুর্থ বৃহত্তম শহর কিন্ডিয়ার কাছে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় কর্মকর্তার বরাত দিয়ে চীনা সংবাদমাধ্যম শিনহুয়ার খবরে উল্লেখ করা হয়, অপর একটি বাসকে ওভারটেক করতে গিয়ে বাসটি ট্রাকের সঙ্গে ধাক্কা খায়। এ দুর্ঘটনায় স্কুল-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। খবর এএফপির।

উল্লেখ্য, বাসটি রাজধানী কোনাক্রি থেকে দক্ষিণ-পশ্চিমের ফারানাহর দিকে যাচ্ছিলো।

Source link

Related posts

রুশ মহড়ায় পশ্চিমারা উদ্বিগ্ন

News Desk

করাচিতে আত্মঘাতী হামলাকারী ছিলেন উচ্চশিক্ষিতা, দুই সন্তানের মা

News Desk

লংমার্চ স্থগিত করলেন ইমরান খান

News Desk

Leave a Comment