বড় সাজা হতে পারে লামিচানের লামিচানে
খেলা

বড় সাজা হতে পারে লামিচানের লামিচানে

ধর্ষণ মামলায় নেপাল ক্রিকেটের পোস্টার বয় সন্দ্বীপ লামিচানেকে কারাগারে পাঠিয়েছে দেশটির আদালত। এক কিশোরীকে ধর্ষণ করার অভিযোগে ৬ অক্টোবর কাঠমান্ডুর ত্রিভুবন বিমানবন্দর থেকে তাকে গ্রেফতার করা হয়। 

নেপালের সংবাদমাধ্যম কাঠমান্ডু পোস্ট এক প্রতিবেদনে জানিয়েছে সোমবার (৩১ অক্টোবর) কাঠমান্ডু জেলা আদালতে ধর্ষণের অভিযোগ পত্র দাখিল করা হয়। এরপর চার দিন বাদী-বিবাদী পক্ষের বক্তব্য শুনে শুক্রবার (৪ অক্টোবর) লামিচানেকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয় বিচারিক আদালত। অভিযোগ প্রমাণিত হলে ১০-১২ বছরের কারাদণ্ড হতে পারে এই লেগ স্পিনারের।



তবে উচ্চ আদালতে আপিল করতে পারবেন সন্দ্বীপ লামিচানে। তবে তাকে মামলা লড়তে হবে কারাগারে থেকেই। কাঠমান্ডু জেলা আদালতের তথ্য কর্মকর্তা দীপক দাহাল বলে, ‘চূড়ান্ত রায় ঘোষণার আগ পর্যন্ত লামিচানেকে কারাগারে থেকেই মামলা লড়তে হবে।’

ধর্ষনের অভিযোগ এনে লামিচানের বিরুদ্ধে ৬ সেপ্টেম্বর মামলা করেন ১৭ বছরের এক কিশোরী। এতে কাঠমান্ডু জেলা আদালত ৭ সেপ্টেম্বর লামিচানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। সেসময় দেশের বাইরে ছিলেন তিনি। ৬ অক্টোবর দেশে ফিরলে গ্রেফতার হন লামিচানে। 

Source link

Related posts

ড্রেকের স্ত্রী মে এএফসি চ্যাম্পিয়নশিপ গেমের সামনে একটি কাস্টম প্যাট্রিয়টস লুক দেখান

News Desk

সিটিকে ধরার সুযোগ নেই: ক্লপ

News Desk

কল্টস, প্রাদিন স্মিথ বলেছেন যে অবসেসিভ -কমপুলসিভ ডিসঅর্ডারের যুদ্ধটি আমেরিকান ফুটবল অ্যাসোসিয়েশনের পেশা থেকে প্রায় বিচ্যুত হয়েছে, তবে বিশ্বাসের যাত্রা ফুটবলের আনন্দ পুনরুদ্ধার করতে সহায়তা করেছিল

News Desk

Leave a Comment