Image default
খেলা

অস্ট্রেলিয়া-আফগানিস্তান ম্যাচে ৫ বলের ওভার

অস্ট্রেলিয়া নিজেদের ইনিংসে পুরো ২০ ওভার খেলেনি। ১টি বৈধ ডেলিভারি কম খেলেছে। অর্থাৎ মাঠের দুই আম্পায়ার ৫ বলে একটি ওভার দিয়েছেন! ম্যাচে অন ফিল্ড দায়িত্ব পালন করেন পাকিস্তানের আলিম দার ও জিম্বাবুয়ের ল্যাংটন রুসেরে। টেলিভিশন আম্পায়ার ছিলেন দক্ষিণ আফ্রিকার আড্রিয়ান হোল্ডস্টক।

আফগান পেসার নাভিন–উল–হকের করা ইনিংসের চতুর্থ ওভারে এ ঘটনা ঘটেছে। এই ওভারের চতুর্থ বলে ওয়ার্নার ও মিচেল মার্শ ২ রান নেওয়ার পর ওভার–থ্রোয়ে আরও ১ রান নেন। পরের বলে কোনো রান নিতে পারেননি দুজন।

সংবাদমাধ্যম ‘ফক্স ক্রিকেট’ জানিয়েছে, ম্যাচের অফিশিয়াল কাভারেজের স্কোরবোর্ডে সেই ওভারে একটি বল বেশি গণনা করে লেখা হয়—একটিতে ২ রান এবং আরেকটিতে ৩ রান হয়েছে। আর পরের বলে তো কোনো রানই হয়নি। এখানেই ভুল করেন মাঠের আম্পায়াররা।

Related posts

কিলিয়ান এমবাপ্পে অবশেষে প্যারিস সেন্ট-জার্মেই আনুষ্ঠানিকভাবে ঘোষণা করলেন: “অ্যাডভেঞ্চার শেষ হবে”

News Desk

নমনীয়তার জন্য নেটদের আকাঙ্ক্ষা কীভাবে তাদের একটি দুর্দান্ত পুরস্কার অর্জন করতে পারে

News Desk

ট্রে হেন্ড্রিকসন টকস দলের বিলম্বিত চুক্তির বিরুদ্ধে একটি বড় বিবৃতি চালু করেছেন

News Desk

Leave a Comment