বাগদাদে গাড়ি বিস্ফোরণে নিহত ১০
আন্তর্জাতিক

বাগদাদে গাড়ি বিস্ফোরণে নিহত ১০

বাগদাদে গাড়ি বিস্ফোরণে নিহত হয়েছেন ১০ জন। ছবি: আল আরাবিয়্যা

ইরাকের রাজধানী বাগদাদে গাড়ি বিস্ফোরণে নিহত হয়েছেন ১০ জন। এ ঘটনায় ২০ জনেরও বেশি আহত হয়েছেন বলে জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।

দেশটির স্থানীয় সময় শনিবার (২৯ অক্টোবর) পূর্ব বাগদাদে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। দেশটির নিরাপত্তা বাহিনী ও স্বাস্থ্য বিভাগ সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। স্থানীয় একটি ফুটবল স্টেডিয়াম ও ক্যাফের কাছে একটি গ্যারেজে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। গ্যারাজে রাখা গাড়িতে বিস্ফোরক বাঁধা ছিল। পাশেই ছিল গ্যাসবাহী ট্যাংকার। হঠাৎ বিস্ফোরক থেকে সেই ট্যাংকারেও বিস্ফোরণ ঘটে।

স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, বিস্ফোরণে নিহতদের বেশিরভাগই কিশোর। তাদের বাড়ির কাছে স্টেডিয়ামে ফুটবল খেলছিলো তারা।

Source link

Related posts

পাচারের শিকার হয়েছিলেন আইএস বধূ শামীমা?

News Desk

দুস্থদের জন্য বিনামূল্যে রুটি সরবরাহ করবে আমিরাত

News Desk

আসবেন না মেগান, ফিলিপের শেষকৃত্যে উপস্থিত থাকবেন একা হ্যারি

News Desk

Leave a Comment