Image default
অন্যান্য

খুলনায় জমি নিয়ে বিরোধের জেরে যুবককে কুপিয়ে হত্যা, আটক ৪

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আসাবুর শেখের সঙ্গে একই গ্রামের নূর ইসলাম শেখ এবং তাঁর তিন ছেলে টুটুল শেখ, কামাল শেখ ও শাহাজালাল শেখের জমি নিয়ে বিরোধ চলে আসছিল। আজ সকাল পৌনে আটটার দিকে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এর একপর্যায়ে প্রতিপক্ষের লোকজন রামদা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে আসাবুর গুরুতর আহত করেন। পরে আশপাশের লোকজন আসাবুরকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানকার চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সংঘর্ষের সময় শাহাজালাল শেখ (২৭) ও কালাম হোসেন (৩৫) আহত হয়েছেন। তাঁরা বর্তমানে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

Related posts

লিমন হত্যাচেষ্টা মামলা: ফের চূড়ান্ত প্রতিবেদন, নারাজি

News Desk

ঘরে বসেই এই দক্ষিণি নায়িকার বিয়ের সাক্ষী হওয়া যাবে

News Desk

পদ্মা সেতু বিএনপি জামায়াতেরও: বঙ্গবীর কাদের সিদ্দিকী

News Desk

Leave a Comment