Image default
আন্তর্জাতিক

রুশ হামলায় আবারও বিপর্যস্ত ইউক্রেনের বিদ্যুৎ–ব্যবস্থা

আজকের হামলার সময় আক্রান্ত এলাকাগুলোতে সাইরেনের শব্দ শোনা গেছে। ইউক্রেনের বিমানবাহিনীর তথ্য অনুযায়ী, শনিবার সকালে ইউক্রেনে ৩৩টি ক্ষেপণাস্ত্র ছোড়ে রাশিয়া। এর মধ্যে ১৮টি লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগেই ধ্বংস করা হয়। এ-সংক্রান্ত একটি ছবি প্রকাশ করেন কিয়েভের স্থানীয় পুলিশপ্রধান আন্দ্রি নিয়েবিতভ। ছবিটিতে দেখা যায়, একটি জঙ্গলের ভেতর থেকে ধোঁয়া বের হচ্ছে। এই পুলিশ কর্মকর্তার দাবি, কিয়েভের আকাশে একটি রুশ ক্ষেপণাস্ত্র ধ্বংস করা হয়েছে। সেটির ধ্বংসাবশেষই ওই জঙ্গলে গিয়ে পড়ে।

ইউক্রেনের জাতীয় বিদ্যুৎ কর্তৃপক্ষ ইউক্রেনেরগো জানিয়েছে, ক্ষেপণাস্ত্রগুলো মূলত পশ্চিম ইউক্রেনের বৈদ্যুতিক অবকাঠামোগুলোতে আঘাত হানলেও কিয়েভসহ দেশের ১০ অঞ্চলে বিদ্যুৎ সরবরাহ বাধার মুখে পড়েছে। অনেক অঞ্চলে বিদ্যুৎ নেই। সরবরাহব্যবস্থা স্বাভাবিক করার চেষ্টা চলছে।

Related posts

বুরকিনা ফাসোতে বিদ্রোহীদের হামলা, নিহত ১০০

News Desk

ইতিহাস গড়ে ভারতের রাষ্ট্রপতি হিসেবে দ্রৌপদীর শপথ আজ

News Desk

টুইটারের স্থগিত অ্যাকাউন্টের জন্য ‘ক্ষমা’ ঘোষণা ইলন মাস্কের

News Desk

Leave a Comment