Image default
বাংলাদেশ

মুন্সিগঞ্জে গ্যাস লিকেজে বিস্ফোরণের ঘটনায় মেয়রের স্ত্রীর মৃত্যু

আজ শনিবার দুপুর একটার দিকে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে, গত মঙ্গলবার রাত ৮টার দিকে মিরকাদিম পৌরসভার রামগোপালপুরের চারতলা ভবনের তিনতলার রান্নাঘরে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে ঐ পৌরসভার মেয়র হাজী আবদুস ছালামের স্ত্রী কানুন বেগম। দগ্ধ হয়েছিলন। তার শরীরের ৬৬ শতাংশ দগ্ধ ছিল

তার বোনের ছেলে জহিরুল ইসলাম রাজীব বলেন, ‘শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন কানুন বেগম। তার পরিবারে দুই মেয়ে ও এক ছেলে আছে।’

উল্লেখ, গত ৬ এপ্রিল রাতে মিরকাদিম পৌরসভার মেয়র আবদুস সালাম তার বাসভবনে কাউন্সিলরদের সঙ্গে বৈঠক করছিলেন। তখন গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটে। এসময় মেয়রের স্ত্রী কানুন দগ্ধ হন। গুরুতর অবস্থায় কানুন বেগমকে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য শেখ হাসিনা বার্ন ইউনিটে পাঠান।

Related posts

বিএনপি প্রার্থীর বিরুদ্ধে ৫৩ মামলা, জামায়াত প্রার্থীর ৫০ হাজার টাকার পিস্তল

News Desk

সাবেক এমপি গোলাপের প্রতিষ্ঠানের ৮ জনের বিরুদ্ধে পাঁচ জনের মামলা

News Desk

বিদেশি অধ্যাপকের সই জালিয়াতির অভিযোগ সাবেক সহ-সমন্বয়কের বিরুদ্ধে

News Desk

Leave a Comment