জাতীয় দল ছেড়ে শেখ জামালে বিপ্লব
খেলা

জাতীয় দল ছেড়ে শেখ জামালে বিপ্লব

দায়িত্ব ছাড়লেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের গোলকিপিং কোচ বিপ্লব ভট্টাচার্য। প্রায় দুই বছর জাতীয় দলে কোচিং করিয়ে ফের ক্লাব কোচিংয়ে ফিরছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক এই গোলকিপার। আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে আবারো শেখ জামাল ধানমন্ডি ক্লাবের ডাগ আউটে দেখা যাবে বিপ্লবকে।

শুক্রবার (১৪ অক্টোবর) সামাজিক যোগাযোগ মাধ্যমে জাতীয় দল ছেড়ে শেখ জামালে যোগ দেওয়ার বিষয়টি বিপ্লব নিজেই জানান। পরে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) তার দায়িত্ব ছাড়ার বিষয়টি নিশ্চিত করেছে। 



২০২১ সালের জানুয়ারিতে জাতীয় দলের গোলকিপিং কোচ হিসেবে যোগ দেন বিপ্লব ভট্টাচার্য। তিনি জাতীয় দলের পাশাপাশি অনূর্ধ্ব-২৩ দল, নারী দল ও বাফুফের এলিট একাডেমি নিয়ে কাজ করেন তিনি।

জাতীয় দলে যোগ দেওয়ার আগে বাংলাদেশ প্রিমিয়ার লিগে শেখ জামালে গোলকিপিং কোচ হিসেবে কাজ করেন বিপ্লব ভট্টাচার্য।

Source link

Related posts

ইয়াঙ্কিস বনাম ব্লু জেস গেম 3 পূর্বাভাস: সম্ভাবনা, সেরা বাজি, এএলডিএসের জন্য পছন্দ

News Desk

বিল জিএম ব্র্যান্ডন বিন এখনও এএফসি চ্যাম্পিয়নশিপের হেরে বিতর্কিত কল জোশ অ্যালেন দ্বারা বিরক্ত

News Desk

ওয়েসলি ইয়েটস তৃতীয় কীভাবে ইউএসসি থেকে একটি পারিবারিক বন্ধন আবিষ্কার করেছিলেন যা স্টারডম হতে পারে

News Desk

Leave a Comment