Image default
খেলা

মালদ্বীপে এক ম্যাচে সাবিনার ১১ গোল

নারী ফুটবল লিগে খেলতে গিয়ে এর আগেও মাঠ মাতিয়েছেন। এবারও যথারীতি সাবিনার পায়ের জাদুতে মুগ্ধ হচ্ছেন মালদ্বীপের দর্শক।

গতকাল মালদ্বীপের নারী ফুটসাল লিগে সাবিনার ধিবেহি সিফাইং ক্লাব ২৬-০ গোলে উড়িয়ে দিয়েছে এমওয়াইএস ক্লাবকে। ম্যাচে সর্বোচ্চ ১১ গোল করেছেন বাংলাদেশের স্ট্রাইকার সাবিনা। বাংলাদেশের আরেক খেলোয়াড় মাতসুসিমা সুমাইয়া করেছেন ৬ গোল।

ম্যাচটি হওয়ার কথা ছিল বৃহস্পতিবার। কিন্তু বৃষ্টিতে মাঠ খেলার অনুপযুক্ত হওয়ায় ম্যাচ এক দিন পিছিয়ে দেওয়া হয়। সাবিনার দলের এটি দ্বিতীয় জয়। এর আগে ১২ অক্টোবর প্রথম ম্যাচে টিম ফেনেকার বিপক্ষে সাবিনারা জিতেছিলেন ৪-০ গোলে। ওই ম্যাচে সাবিনা করেন একটি গোল। দুই ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে আছে ধিবেহি সিফাইং ক্লাব।

১৭ অক্টোবর পরের ম্যাচে সাবিনার দলের প্রতিপক্ষ এমপিএল।
নেপালে সর্বশেষ মেয়েদের সাফে চ্যাম্পিয়ন বাংলাদেশ দলকে সাবিনা একাই টেনে নিয়ে যান ফাইনালে। টুর্নামেন্টে সর্বোচ্চ ৮ গোল করে জেতেন গোল্ডেন বুট। এ ছাড়া সেরা খেলোয়াড়ের পুরস্কারও জেতেন সাবিনা।

Related posts

নিক্স স্টারের গার্লফ্রেন্ড তার 30 তম জন্মদিনের উপহারের জন্য মায়ের পুরানো গাড়িটি শিকার করে: ‘এখন পর্যন্ত সেরা জিনিস’

News Desk

পেলের রেকর্ডকে পেছনে ফেলে ১ গোল এগিয়ে গেলেন মেসি

News Desk

পাঞ্চিং প্লেয়ারের বহিষ্কারের পরে শিলো স্যান্ডার্সকে ছেড়ে দেওয়ার জন্য বুকস: রিপোর্ট করুন

News Desk

Leave a Comment