Image default
অন্যান্য

শিক্ষক নিয়োগে দুর্নীতিতে মমতাকে জিজ্ঞাসাবাদের দাবি বিরোধীদের

পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলের নেতা ও বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী গতকাল বলেন, ‘এসব দুর্নীতির পেছনে মুখ্যমন্ত্রী মমতা নিজেও ছিলেন। তাই তাঁকে অবিলম্বে কেন্দ্রীয় তদন্ত সংস্থার জিজ্ঞাসাবাদ করতে হবে।’

শুভেন্দু আরও বলেন, ‘অতীতে বিভিন্ন সময় সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী এবং গুজরাটের সাবেক মুখ্যমন্ত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কেন্দ্রীয় তদন্ত সংস্থা জিজ্ঞাসাবাদ করেছে। তাঁদের জিজ্ঞাসাবাদ করতে পারলে, তারা কেন মুখ্যমন্ত্রী মমতাকে জেরা করতে পারবে না?’

এর আগে বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ ও পশ্চিমবঙ্গ শাখার সভাপতি সুকান্ত ভট্টাচার্য বলেছিলেন, এই দুর্নীতিকাণ্ডে মমতাকেও জেলে যেতে হতে পারে।

Related posts

বিশ্বকাপের মাঠে কেন মুখ ঢাকলেন জার্মান ফুটবলাররা?

News Desk

কাবুলের গুরুদ্বারে জঙ্গি হানা-বিস্ফোরণ! পরিস্থিতিতে নজর রাখছে বিদেশ মন্ত্রক

News Desk

সাবেক প্রেমিকের সঙ্গে বন্ধুত্ব অটুট

News Desk

Leave a Comment