Image default
খেলা

নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ দলে ৩ পরিবর্তন

ক্রাইস্টচার্চে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ স্বাগতিক নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। সিরিজে টিকে থাকার মিশনে এ ম্যাচে জয়ের বিকল্প নেই টাইগারদের সামনে।

পাশাপাশি এমন ম্যাচে নিজেদের উন্নতিও ফুটিয়ে তুলতে মরিয়া সোহান-লিটনরা।

ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে না খেলা অধিনায়ক সাকিব আল হাসান অনুমতিভাবে ফিরলেন দলে।

প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ব্যাটিং ব্যর্থতায় ২১ রানে হেরে গেছে বাংলাদেশ। সেজন্য আজ একাদশে ৩ পরিবর্তন নিয়ে নামছে টাইগাররা।

ভ্রমণক্লান্তির দরুন প্রথম ম্যাচে খেলেননি বাংলাদেশ দলের নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান। অবধারিতভাবেই আজ খেলছেন তিনি। নুরুল হাসান সোহানের কাঁধে থাকা নেতৃত্ব তুলে নিলেন নিজে কাঁধে।

অধিনায়ক সাকিবের সঙ্গে একাদশে এসেছেন নাজমুল হোসেন শান্ত ও শরিফুল ইসলাম।

এই তিনজনকে জায়গা দিতে বাদ পড়েছেন সাব্বির রহমান, নাসুম আহমেদ ও মোস্তাফিজুর রহমান।

বাংলাদেশ একাদশ:

সাকিব আল হাসান (অধিনায়ক), নুরুল হাসান সোহান, আফিফ হোসেন, লিটন দাস, মোসাদ্দেক হোসেন, ইয়াসির আলি চৌধুরি, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ।

Related posts

ডজার্সের সাথে দ্বিতীয় ওয়ার্ল্ড সিরিজ জয়ের পর ওয়াকার বুয়েলার এক বছরের চুক্তিতে রেড সক্স তুলেছেন: রিপোর্ট

News Desk

কানাডিয়ান হকি ভক্তরা বো, আমেরিকানরা ঝগড়ার পূর্ণ দ্বন্দ্ব জয়ের আগে ভিড়ের মধ্যে ট্রুডোর সাথে জাতীয় সংগীত

News Desk

প্রাক্তন অলিম্পিয়ান হাক অ্যারনকে আইওয়া-আইওয়া জুয়া কেলেঙ্কারিতে নতুন ক্রীড়াবিদদের মধ্যে থাকার জন্য অভিযুক্ত করা হয়েছে

News Desk

Leave a Comment