দলে যোগ দিয়েই অনুশীলনে সাকিব
খেলা

দলে যোগ দিয়েই অনুশীলনে সাকিব

ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ২১ রানে হেরে যায় বাংলাদশ। এই ম্যাচে একাদশে ছিলেননা টি-২০ তে বাংলাদেশের নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান। ভ্রমণ ক্লান্তির কারণে প্রথম ম্যাচে মাঠে নাম হয়নি এই অলরাউন্ডারের। ছিলেন বিশ্রামে। তবে, শনিবার (৮ অক্টোবর) ঠিকই নিজেকে ঝালিয়ে নিয়েছেন সাকিব।

নেটে ব্যাট হাতে বেশ কিছু সময় কাটিয়েছেন তিনি। বিসিবির অফিসিয়াল ফেসবুক পেজে পোস্ট করা ভিডিওতে দেখা যায় থ্রোয়ার রমজানের বল ফেস করছেন সাকিব। এসময় বাংলাদেশ দলের টেকনিক্যাল ডিরেক্টর শ্রীধরন শ্রীরাম ও ব্যাটিং কোচ জেমি সিডন্স পাশেই ছিলেন। মাঝে মাঝে সাকিবকে কিছু পরামর্শ দেয় সিডন্স। মূলত সিডন্সের অধিনেই নিজের ব্যাটিং ঝালিয়ে নেন সাকিব।

 



ভিসা জটিলতার কারণে লস এ্যাঞ্জেলস থেকে ক্রাইস্টচার্চে বৃহস্পতিবার (৬ অক্টোবর) দলের সঙ্গে যোগ দেন সাকিব। আর তাই শুক্রবার (৭ অক্টোবর) পাকিস্তানের বিপক্ষে ম্যাচে না খেলিয়ে তাকে বিশ্রাম দেয় টিম ম্যানেজমেন্ট।

 

Source link

Related posts

অ্যারন রজার্স একটি অপরিচিত ভূমিকার জন্য উন্মুক্ত কারণ তিনি জেটসের অনিশ্চয়তার দিকে তাকিয়ে আছেন

News Desk

শোহেই ওহতানি এবং ইউসেই কিকুচি টয়লেট পরিষ্কার করা থেকে শুরু করে একটি বড় লিগের স্বপ্ন অর্জন করতে যান

News Desk

ট্র্যাভিস কিলি নেতারা ঘোরাঘুরি

News Desk

Leave a Comment