২ ফিলিস্তিনি তরুণকে হত্যা করল ইসরাইল
আন্তর্জাতিক

২ ফিলিস্তিনি তরুণকে হত্যা করল ইসরাইল

ছবি: সংগৃহীত

অধিকৃত জর্ডান নদীর পশ্চিম তীরে সোমবার (৩ অক্টোবর) দুই ফিলিস্তিনি তরুণকে গুলি করে হত্যা করেছেন ইসরাইলি সেনারা।

এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয়। একই সঙ্গে এ বর্বরোচিত হামলার তীব্র নিন্দা জানিয়েছে গাজাভিত্তিক ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস। খবর ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফার।

হামাস বলেছে, ইহুদিবাদী ইসরাইলের এ ধরনের অপরাধযজ্ঞের প্রতিশোধ নেওয়া হবে।

সোমবার পশ্চিমতীরের রামাল্লাহ শহরে অবস্থিত জালাজোন শরণার্থী শিবিরের বাইরে ঠাণ্ডা মাথায় দুই ফিলিস্তিনি তরুণকে গুলি করে হত্যা করেন ইসরাইলি সেনারা।

দখলদার সেনাদের গুলিতে ১৮ বছর বয়সি বাসেল কাসাম ও ২১ বছর বয়সি খালেদ ফাদি আনবার নিহত হন। এ সময় তাদের গাড়িতে থাকা ১৯ বছর বয়সি অপর তরুণ রাফাত হাবাসও আহত হন।

Source link

Related posts

আজানের শব্দ নিয়ন্ত্রণে সৌদি আরবের ব্যাখ্যা

News Desk

ইরানের এভিন কারাগারে গোলাগুলিতে নিহত ৪

News Desk

রাশিয়ার যে ঘোষণার নিন্দা জানাল তুরস্ক

News Desk

Leave a Comment