ঘোষণার আগেই ফাঁস ব্যালন ডি’অর জয়ীর নাম
খেলা

ঘোষণার আগেই ফাঁস ব্যালন ডি’অর জয়ীর নাম

ফ্রান্সের প্যারিসে ১৭ অক্টোবর আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে ২০২১-২২ মৌসুমের ব্যালন ডি’অর জয়ীর নাম। তবে, তার আগেই ফাঁস হয়ে গেলো ব্যালন ডি’অরের তালিকা। তবে, ফাঁস হওয়া সেই তালিকা আদৌ সত্য কিনা তা জান যাবে চলতি মাসের ১৭ তারিখে।

এবারের ব্যালন ডি’অর জয়ের দৌড়ে সবার চেয়ে এগিয়ে আছেন রিয়াল মাদ্রিদকে ১৪ তম চ্যাম্পিয়নস লীগের শিরোপা জেতানো ফরাসী তারকা করিম বেনজেমা। ২০২১-২২ মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ৪৬ ম্যাচে করেছেন ৪৪ গোল। 



ফাঁস হওয়া সেই তালিকায় মোট ২৭ পয়েন্ট নিয়ে এক নম্বরে আছেন বেনজেমা। দুই নম্বরে আছেন সাদিও মানে। তার পয়েন্ট ১৬। আর তিন নম্বরে আছেন মিশরীয় তারকা মোহামদ সালাহ। তালিকার চার নম্বরে আছেন ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস জুনিয়র। গত মৌসুম মাদ্রিদ জার্সিতে দারুণ ছন্দে ছিলেন এই তরুণ তুর্কি। আর তালিকার পাঁচ ও ছয় নম্বরে রয়েছেন পোলিশ রবার্ট লেভানডভস্কি ও পিএসজি তারকা এমবাপ্পে।

 

Source link

Related posts

কোহলি-রোহিতরা এখন বাংলাদেশে

News Desk

ইয়াঙ্কিজিজ বিনয়ী যমজদের বিরুদ্ধে একটি কৃমিতে পরিণত হয় যেখানে পূর্ব আরও আশা করে

News Desk

এলআইভি গল্ফের লুই ওস্টুইজেন ব্যক্তিগত প্রতিশ্রুতি উল্লেখ করে পিজিএ চ্যাম্পিয়নশিপের আমন্ত্রণ প্রত্যাখ্যান করেছেন: প্রতিবেদন

News Desk

Leave a Comment