সিরিয়ায় কলেরার প্রাদুর্ভাব, ২৯ জনের মৃত্যু
আন্তর্জাতিক

সিরিয়ায় কলেরার প্রাদুর্ভাব, ২৯ জনের মৃত্যু

একজন সিরিয় নারী উত্তর সিরিয়ার রাকা অঞ্চলের সাহলাহ আল-বানাত ক্যাম্পে একটি পাত্রে পানি ভরছেন। ছবি: ভয়েজ অব আমেরিকা

মহামারির মতো কলেরা ছড়িয়ে পড়েছে সিরিয়ায়। দেশটির সবচেয়ে জনবহুল প্রদেশ আলেপ্পোয় অন্তত ২৯ জনের মৃত্যু হয়েছে।

এক বিবৃতিতে এ তথ্য জানিয়ে সিরিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়। খবর আলজাজিরার।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়, গত মাসে আলেপ্পোয় কলেরার প্রাদুর্ভাব ঘটে। শুরুর দিকে সেভাবে না ছড়ালেও গত কয়েক দিনে প্রদেশেটির গ্রাম ও শহরে শত শত রোগী কলেরায় আক্রান্ত হয়েছে।

এদিকে জাতিসংঘের সিরিয়া শাখার কর্মকর্তারা আলেপ্পোর ওপর দিয়ে বয়ে যাওয়া ইউফ্রেটিস নদীর পানি দূষণকেই সাম্প্রতিক এ প্রাদুর্ভাবের জন্য দায়ী করেছেন।

তারা জানিয়েছেন, চলতি বছর নিম্নবৃষ্টিপাত ও তাপপ্রবাহের কারণে নলকূপ ও সুপেয় পানির অন্যান্য উৎস শুকিয়ে যাওয়ায় বাধ্য হয়ে নদীর পানি পান করছেন আলেপ্পোর জনগণ; কিন্তু সেই পানি যথাযথভাবে জীবণুমুক্ত না করে পান করার কারণেই কলেরার এ প্রাদুর্ভাবের জন্য দায়ী।

এমকে

Source link

Related posts

যুক্তরাজ্য ইইউর সঙ্গে সংঘাতে গেলে ফল হবে ভয়াবহ

News Desk

ইসরায়েল ইস্যুতে হামাস প্রধানের সঙ্গে সাক্ষাৎ কাতারের পররাষ্ট্রমন্ত্রীর

News Desk

পাকিস্তানের বন্যাদুর্গতদের পাশে অ্যাঞ্জেলিনা জোলি

News Desk

Leave a Comment