লিমনের গল্পে হিমির প্রেমিক হবেন সালমান
বিনোদন

লিমনের গল্পে হিমির প্রেমিক হবেন সালমান

দীর্ঘ সময় পর জুটি বেঁধে অভিনয় করলেন সালমান মুক্তাদির ও জান্নাতুল সুমাইয়া হিমি। কোরবানির ঈদ উপলক্ষে তাদের একসঙ্গে দেখা যাচ্ছে ‘আমি প্রেমিক হতে চাই’ নামের নাটকে। মিষ্টি প্রেমের গল্পে নাটকটি রচনা করেছেন লিমন আহমেদ। নাটকটি পরিচালনা করেছেন জিয়াউদ্দিন আলম।

সম্প্রতি এই নাটকের দৃশ্য ধারণের কাজ সম্পন্ন হয়েছে। এটি প্রচারিত হচ্ছে রবি বিঞ্জ অ্যাপে।

নাটকটিতে সালমান ও হিমি ছাড়াও অভিনয় করেছেন মাসুম রেজওয়ান, জাকি আহমেদ জারিফ, আলভী প্রীতি, রাসেল আহমেদ, ডিকন প্রমুখ।

নাটকটি রচনা করেছেন লিমন আহমেদ। ছবি: ফেসবুক নাটকটি নিয়ে সালমান মুক্তাদির বলেন, ‘নিজের অন্য ব্যস্ততার কারণে মাঝে অনেক দিন অভিনয় করা হয়নি। এখন কিছু কাজ করছি। দেখা যাক কতটুকু করতে পারি। একদম নিয়মিত হব কি না, জানি না। তবে কাজ করব। জিয়া উদ্দিন ভাইয়ের সঙ্গে এটা আমার প্রথম কাজ আর হিমির সঙ্গে এর আগেও কাজ করেছি। খুব মজার একটি গল্পের নাটক। ঈদের আনন্দে এটি দর্শকের মনে বাড়তি খুশি যোগ করবে বলে আমার বিশ্বাস।’

জান্নাতুল সুমাইয়া হিমি বলেন, ‘সালমানের সঙ্গে আগেও কাজ করেছি। অনেক দিন পর আবারও কাজ করে ভালো লাগছে। খুব মজা করে কাজটি করেছি আমরা। মজার কিছু দৃশ্য আছে, সংলাপ আছে। দর্শক বিনোদিত হবেন বলেই আশা করছি।’

‘আমি প্রেমিক হতে চাই’ নাটকের কলাকুশলীরা। ছবি: পরিচালকের সৌজন্যে পরিচালক জিয়াউদ্দিন আলম বলেন, ‘ঈদ উৎসবে দর্শক যে ধরনের গল্প পছন্দ করেন, তেমন একটি নাটক ‘আমি প্রেমিক হতে চাই’। পারিবারিক বন্ধন, বন্ধুত্ব, প্রেম—এসব নিয়ে নাটকের গল্পটি। দর্শক উপভোগ করলেই আমাদের শ্রম সার্থক হবে।’

চার বছর আগে সর্বশেষ ২০১৮ সালে একসঙ্গে কাজ করেছিলেন সালমান মুক্তাদির ও জান্নাতুল সুমাইয়া হিমি। নাটকটি বেশ প্রশংসিত হয়েছিল।

Source link

Related posts

মাধুরী তার কুকরকে নাচ শেখান ও যোগব্যায়াম করান

News Desk

আইপিএল দেখতে প্রেমিকের সঙ্গে স্টেডিয়ামে পরিণীতি চোপড়া

News Desk

বন্ধ হতে যাচ্ছে পাবজি লাইট? এমনটাই জানিয়েছে পাবজি কতৃপক্ষ

News Desk

Leave a Comment