‘যুদ্ধ শুরু করতে এক মুহূর্ত দেরি করবে না চীন’, যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি
আন্তর্জাতিক

‘যুদ্ধ শুরু করতে এক মুহূর্ত দেরি করবে না চীন’, যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি

প্রতীকী ছবি

তাইওয়ানের স্বাধীনতা ঘোষণা করা হলে যুদ্ধ শুরু করতে এক মুহূর্তও দেরি করবে না চীন। সিঙ্গাপুরে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিনের সঙ্গে শুক্রবার (১০ জুন) হওয়া বৈঠকে চীনের প্রতিরক্ষামন্ত্রী ওয়েই ফেঙ্গে এমন বার্তা দেন।

চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্রের বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে মার্কিন সংবাদমাধ্যম ফার্স্টপোস্ট।

সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, তাইওয়ানের ওপর চীন হামলা করলে সামরিক হস্তক্ষেপ করবে যুক্তরাষ্ট্র। তার এমন মন্তব্যের পরিপ্রেক্ষিতেই মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিনকে হুঁশিয়ারি করেন।

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিনকে চীনের প্রতিরক্ষামন্ত্রী ওয়েই ফেঙ্গে বলেন, তাইওয়ানকে চীনের কাছ থেকে যদি কেউ আলাদা করার সাহস দেখায়, তবে যুদ্ধ শুরু করতে এক মুহূর্তও দেরি করবে না চীনের সেনাবাহিনী, এর জন্য মূল্যই চুকাতে হোক।

ডি- এইচএ

Source link

Related posts

ভারতে ধর্মীয় স্বাধীনতার উল্লেখযোগ্য অবনতি হয়েছে : মার্কিন কমিশন

News Desk

চীন-তালেবানের মিল যেসব স্বার্থে

News Desk

এনজিওতে নারীদের কাজ নিষিদ্ধ করলো তালেবান

News Desk

Leave a Comment