শিমুলিয়া ঘাটে যাত্রী ও যানবাহনের চাপ
বাংলাদেশ

শিমুলিয়া ঘাটে যাত্রী ও যানবাহনের চাপ

ঈদ শেষে আজও দক্ষিণবঙ্গের ২১ জেলার যাত্রীর চাপ রয়েছে শিমুলিয়া ঘাটে। শিমুলিয়া-বাংলাবাজার নৌপথে ১০টি ফেরিতে যাত্রী ও যানবাহন পারাপার করা হচ্ছে। বৃহস্পতিবার সকাল থেকেই শিমুলিয়া ঘাটে পারাপারের অপেক্ষায় রয়েছে পণ্যবাহী ট্রাক, ব্যক্তিগত গাড়ি, মোটরসাইকেলসহ তিন শতাধিক যানবাহন। অনেকেই লঞ্চে ও স্পিডবোটে পাড়ি দিচ্ছেন পদ্মা নদী।

বৃহস্পতিবার অফিস করতে অনেকেই ঢাকায় ফিরছেন। শিমুলিয়া-বাংলাবাজার ও শিমুলিয়া-মাঝিকান্দি নৌপথে উভয় দিকেই যাত্রীর চাপ রয়েছে।

ফেরির সংখ্যা কম থাকায় লঞ্চেই বেশিসংখ্যক যাত্রী পার হচ্ছেন। এই নৌপথে ১৫৩টি স্পিডবোট ও ৮৩টি লঞ্চ চলাচল করছে।

বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ জানায়, ঈদের পরে ঘাটে যাত্রীর চাপ বেড়েছে। বর্তমানে শিমুলিয়া-বাংলাবাজার নৌপথে ও শিমুলিয়া-মাঝিকান্দি নৌপথে দশটি ফেরি চলাচল করছে।

Source link

Related posts

অভিযানের খবরে পালালো সবাই, ডেকে এনে জরিমানাসহ হাসপাতাল সিলগালা

News Desk

ঈদে সাজেকে ঢল নামবে পর্যটকের, সব রিসোর্ট আগাম বুকিং

News Desk

আগামী ৪৮ ঘণ্টায় জ্বর না আসলে ‘শঙ্কামুক্ত’ হবেন খালেদা জিয়া

News Desk

Leave a Comment