পটুয়াখালীর ৩ গ্রামে আজ ঈদ
বাংলাদেশ

পটুয়াখালীর ৩ গ্রামে আজ ঈদ

পটুয়াখালীর তিনটি গ্রামের মানুষ আজ উদযাপন করছেন পবিত্র ঈদুল ফিতর। রবিবার (১ মে) সকাল সাড়ে ১০টায় সদর উপজেলার বদরপুর দরবার শরিফের অনুসারীদের একাংশ ঈদের নামাজে অংশ নেন। গত বছরও তারা দুই দিন আগে ঈদ পালন করেন। ঈদ উপলক্ষে ওই গ্রামে এলাকায় বইছে উৎসবের আমেজ।

ওই দরবারের মসজিদে ঈদুল ফিতরের নামাজ শেষে দেশ ও জাতির উদ্দেশ্যে দোয়া-মোনাজাত করা হয়। মুসল্লিরা একে অপরের সঙ্গে কোলাকুলি করেন এবং মিষ্টিমুখ করান।

বদরপুর দরবার শরিফের খাদেম আলহাজ মাওলানা শফিকুল ইসলাম গনি বলেন, ‘বিশ্বের কোনও স্থানে চাঁদ দেখা গেলে  আমরা তার সঙ্গে সঙ্গতি রেখে রোজা রাখি এবং ঈদ করে থাকি। শনিবার আফগানিস্থান, নাইজেরিয়াসহ বিভিন্ন দেশে চাঁদ দেখা গেছে। তাই আমরা ঈদ উদযাপন করছি। ৮২ বছর ধরে আমরা এই নিয়ম অনুসরণ করে আসছি।’

তারা সবাই বদরপুর দরবার শরিফের অনুসারী হিসেবে পরিচিত।

Source link

Related posts

স্বাধীনতা দিবসের র‌্যালিতে এসে যুবলীগ নেতার মৃত্যু

News Desk

শেরপুরের বন্যা পরিস্থিতির উন্নতি: কৃষি ও মৎস্য খাতে ক্ষতি ৬০০ কোটি

News Desk

টিকা পেতে জবি শিক্ষার্থী ও গবেষকদের আবেদন শুরু

News Desk

Leave a Comment