যেভাবে ঈদে উদযাপন করলেন মোস্তাফিজ
খেলা

যেভাবে ঈদে উদযাপন করলেন মোস্তাফিজ

আইপিএল খেলতে এখন ভারতে অবস্থান করছেন কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। প্রতি বছর পরিবারের সঙ্গে ঈদুল উদযাপন করলেও এবার তা পারছেন না। তাই সুদুর ভারত থেকে মঙ্গলবার সবাইকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন তিনি

দিল্লির অফিসিয়াল ফেসবুক পেজে একটি ভিডিও পোস্ট করা হয়েছে। ভিডিওর ক্যাপশনে লেখা হয়, ‘আপনাদের সবাইকে অন্তর থেকে জানাই ঈদ মোবারক।’সেখানে মোস্তাফিজ, সরফরাজ ও খলিল বিশেষ দিনটি কীভাবে উদযাপন করেন তা জানিয়েছেন।

মোস্তাফিজ বলেন, ‘পবিত্র ঈদ উল ফিতর আপনাদের জীবনে সুখ ও শান্তি বয়ে আনুক। সবাইকে ঈদ মোবারক। সাধারণত ঈদে আমরা সবাই, চারভাই বাড়িতে থাকি, একসঙ্গে হই, নামাজ পড়তে যাই, বন্ধুরা থাকে। এভাবেই ঈদ কাটাই। এই বছর তাদের সঙ্গে ঈদ উদযাপন করতে পারছি না।’



একই ভিডিওতে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন মোস্তাফিজের আইপিএল সতীর্থ সরফরাজ খান ও খলিল আহমেদ।

এদিকে নিজের ফেসবুক পেজে স্ত্রীর সঙ্গে তোলা একটি ছবি পোস্ট করে সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন মোস্তাফিজুর রহমান।   

Source link

Related posts

চার্লস বার্কলে এনসিএএকে বর্তমান ল্যান্ডস্কেপ কিছুইতে “মুষ্টিমেয় বোকা এবং বোকা” বলে ডাকে

News Desk

আয়ারল্যান্ডকে হারিয়ে জিম্বাবুয়ের শুভসূচনা

News Desk

সমস্ত জায়ান্টস অনুরাগীরা স্যাকন বার্কলেকে ঈগলদের সাথে ফুটবলের স্বর্গ উপভোগ করতে দেখতে পারেন

News Desk

Leave a Comment