ভারতে বিয়েবাড়িতে প্রেমিকের গুলিতে প্রেমিকা নিহত
আন্তর্জাতিক

ভারতে বিয়েবাড়িতে প্রেমিকের গুলিতে প্রেমিকা নিহত

ছবি: সংগৃহীত

ভারতের উত্তর প্রদেশে বিয়েবাড়িতে এক কনেকে গুলি করে হত্যার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। অভিযুক্ত যুবক নিহত কনের প্রেমিক ছিলেন। বৃহস্পতিবার (২৮ এপ্রিল) মথুরার মুবাররকপুর গ্রামে ঘটেছে এই ঘটনা।

ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে বলা হয়, মুবাররকপুরের বাসিন্দা খুবি রামের মেয়ে কাজলের সঙ্গে নদিয়ার এক ছেলের বিয়ের অনুষ্ঠানে ঘটেছে এই ঘটনা।

প্রতিবেদনে আরও বলা হয়, অভিযুক্ত যুবক প্রথমে কনের পরিবারকে হুমকি দেয় এরপর বিয়ের অনুষ্ঠানের পর কনে তার রুমে গেলে তাকে গুলি করে।

কনের বাবা খুবি রাম বলেন, ‘জয় মালার’ পর আমার মেয়ে তার রুমে যায় এরপর অজ্ঞাত এক যুবক এসে তাকে গুলি করে। কাজলের চোখে লাগে সেই গুলি, ঘটনাস্থলেই তিনি মারা যান।

এ প্রসঙ্গে এসপি শ্রিশ চন্দ্র বলেন, তদন্ত শুরু হয়েছে, অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশ চেষ্টা চালাচ্ছে।

ডি-ইভূ

Source link

Related posts

চীন-হুয়াওয়ের ৫জি নেটওয়ার্কে রোমানিয়ার নিষেধাজ্ঞা

News Desk

কানাডায় মুসলিম পরিবারকে হত্যার নিন্দায় ট্রুডো-ইমরান খান

News Desk

কানাডার সামরিক বাহিনীতে চরমপন্থা বাড়ছে

News Desk

Leave a Comment