Image default
আন্তর্জাতিক

আল–আকসায় সংকট নিরসনে উদোগ জর্ডানের

পবিত্র আল–আকসা মসজিদ নিয়ে সংকট নিরসনে ইসরাইলের সঙ্গে আলোচনায় প্রস্তুত জর্ডান। আগামী সপ্তাহে পবিত্র রমজান মাস শেষে এ আলোচনা করতে চায় তারা। আলোচনার মূল লক্ষ্য আল–আকসা মসজিদ নিয়ে ইসরাইলের বিধিনিষেধ তুলে নিয়ে মসজিদে ২২ বছর আগের অবস্থা ফিরিয়ে আনা।

২০০০ সাল পর থেকে পবিত্র এই মসজিদে নানা বিধিনিষেধ আরোপের জন্য ইসরাইলকে অভিযুক্ত করে আসছে জর্ডান। মসজিদটি নিয়ে সাম্প্রতিক উত্তেজনা নিরসন এবং আবার যেন সংকট তৈরি না হয় সে জন্যই নতুন কূটনৈতিক উদ্যোগটি নেওয়া হয়েছে বলে জানান নাম প্রকাশ না করার শতে৴ জর্ডানের এক কর্মকর্তা। . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .

আল–আকসায় সংকট নিরসনে উদোগ জর্ডানের

পবিত্র মসজিদ চত্বরে ফিলিস্তিনি ও ইসরাইলি পুলিশের মধ্যে গত দুই সপ্তাহের সংঘর্ষ আরব বিশ্বকে আহত ও ক্ষুব্ধ করেছে। ইহুদিদের কাছেও এটি পবিত্রতম উপসনালয় হিসেবে বিবেচিত। যাকে তারা টেম্পল মাউন্ট হিসেবে জানেন।

এ মাসে মসজিদ প্রাঙ্গণে ইসরায়েলি পুলিশের সঙ্গে কয়েক দফা সংঘর্ষে বেশ কয়েকজন আহত হন।

Related posts

ইউক্রেনের হামলার ভয়ে কাতর রুশরা

News Desk

দীর্ঘমেয়াদী সংঘাতের বিষয়ে ইউরোপকে বার্তা ন্যাটো-যুক্তরাজ্যের

News Desk

পশ্চিমবঙ্গ বিজেপির শীর্ষ কমিটিতে মিঠুন

News Desk

Leave a Comment