সুদানের দারফুরে সংঘর্ষে নিহত ১৬৮, আহত ১০০
আন্তর্জাতিক

সুদানের দারফুরে সংঘর্ষে নিহত ১৬৮, আহত ১০০

সুদানের দারফুরে সংঘর্ষ। ফাইল ছবি

সুদানের বিরোধপূর্ণ দারফুর অঞ্চলের পশ্চিমাঞ্চলীয় ক্রেইনিক শহরে প্রতিদ্বন্দ্বী গোত্রের মধ্যে সংঘর্ষে অন্তত ১৬৮ জন নিহত ও প্রায় ১০০ জন আহত হয়েছেন। সোমবার (২৫ এপ্রিল) ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান এ খবর জানায়।

শরণার্থী সহযোগিতা সংস্থা জেনারেল কোঅর্ডিনেশন ফর রিফুজিস অ্যান্ড ডিসপ্লেসড ইন দারফুরের মুখপাত্র আদম রেগাল বলেন, এ ঘটনায় রবিবার অন্তত ১৬০ জন নিহত ও ৯৮ জন আহত হয়েছেন। সংঘর্ষ এখন চলমান আছে। আশঙ্কা করা হচ্ছে, হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।

সশস্ত্র ব্যক্তিরা তাদের গোত্রের দুজনের হত্যার প্রতিশোধ নিতে গত শুক্রবার অভিযুক্ত গোত্রের ওপর প্রতিশোধস্বরূপ হামলা চালালে এ সংঘর্ষ শুরু হয়।

ডি- এইচএ

Source link

Related posts

পাকিস্তানের জয় উদযাপনে বাবার গুলিতে ছেলের মৃত্যু

News Desk

বিধ্বস্ত মারিউপোলে রাশিয়ার উপ-প্রধানমন্ত্রী

News Desk

খেরসনে ইউক্রেনের জয়কে স্বাগত জানালো হোয়াইট হাউস

News Desk

Leave a Comment