রাব্বির পর মুশফিকেরও বিদায়, আবারও বিপদে বাংলাদেশ
খেলা

রাব্বির পর মুশফিকেরও বিদায়, আবারও বিপদে বাংলাদেশ

পোর্ট এলিজাবেথ টেস্টের দ্বিতীয় দিন শেষে কিছুটা ব্যাকফুটে রয়েছে বাংলাদেশ। নিজেদের প্রথম ইনিংসে ৫ উইকেট হারিয়ে ১৩৯ রান সংগ্রহ করে দিন শেষ করে তারা। আজ (১০ এপ্রিল) তৃতীয় দিন আবারও ব্যাট করছে সফরকারীরা।

বৃষ্টির কারণে কিছুটা দেরিতে খেলা শুরু হয়। এরপর থেকেই দেখেশুনে খেলতে থাকেন আগের দিনের দুই অপরাজিত ব্যাটার মুশফিকুর রহিম ও ইয়াসির আলি রাব্বি। দু’জনের জুটিও দাঁড়ায় ৭০ রানে। দলের স্কোর যখন ১৯২, ঠিক তখনই বাংলাদেশ শিবিরে আঘাত হানেন কেশাভ মহারাজ। ফিরে যান রাব্বি। নিজের বলে নিজেই ক্যাচ নেন মহারাজ। ৮৭ বলে ৪৬ রান করেন রাব্বি।



প্যাভিলিয়নে ফিরে গেছেন মুশফিকও। স্কোরবোর্ডে আর ১৮ রান যোগ হতেই হার্মারের বলে বোল্ড হয়েছেন অভিজ্ঞ এই ব্যাটার। তার আগে ফিফটি পূর্ণ করেছেন। খেলেন ১৩৬ বলে ৫১ রানের উইলো। এই রিপোর্ট লেখার সময় বাংলাদেশের সংগ্রহ ৭ উইকেট হারিয়ে ২১০ রান। মেহেদী হাসান মিরাজ ৯ রানে অপরাজিত।

এর আগে গতকাল দ্বিতীয় দিন নিজেদের প্রথম ইনিংসে ৪৫৩ রান করে অলআউট হয় দক্ষিণ আফ্রিকা। দলটির পক্ষে ডিন এলগার ৭০, সারেল এরউই ২৪, কিগান পিটারসেন ৬৪, টেম্বা বাভুমা ৬৭, রায়ান রিকেলটন ৪২, কাইল ভেরেইনে ২২, ওয়াইন মুলদার ৩৩, কেশাভ মহারাজ ৮৪, সিমন হার্মার ২৯ ও উইলিয়ামস ১৩ রান করেন।

বাংলাদেশি বোলারদের মধ্যে সর্বোচ্চ ৬ উইকেট শিকার করেছেন তাইজুল ইসলাম। এছাড়া খালেদ আহমেদ ৩টি ও মেহেদী হাসান মিরাজ একটি উইকেট নেন।

Source link

Related posts

রোনালদোর বিস্ময়কর হ্যাটট্রিক আল নাসরের জন্য বিশাল জয়

News Desk

আলেকজান্ডার রোমানভের অপরাধ দ্বীপবাসীদের জন্য একটি এক্স-ফ্যাক্টর হিসাবে আবির্ভূত হয়েছিল

News Desk

ডাব্লুডাব্লুই কোড রোডস নিখুঁত মামলাটি বেছে নেওয়ার জন্য দুর্দান্ত টিপস সরবরাহ করে: “অলস হবেন না”

News Desk

Leave a Comment