Image default
খেলা

হঠাৎ ছন্দ পতন, সাদমান বোল্ড

প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকার করা ৩৬৭ রানের জবাবে খেলতে নেমেছে বাংলাদেশ। সতর্কতার সঙ্গে শুরু করেন দুই ওপেনার সাদমান ইসলাম-মাহমুদুল হাসান জয়।

কিন্তু হঠাৎ ছন্দ পতন সাদমানের।সিমন হার্মারের ঘূর্ণিতে বোল্ড হয়ে ফেরেন মাত্র ৯ রানে। ২৫ রানে প্রথম উইকেট হারায় বাংলাদেশ। তার আউটের পর চা বিরতিতে যায় দুই দল।

এর আগে ডারবান টেস্টের প্রথম ইনিংসে বাংলাদেশে বিপক্ষে ৩৬৭ রানে অলআউট হয় দক্ষিণ আফ্রিকা।  গতকাল প্রথম দিন শেষে স্বাগতিক দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ছিল ৪ উইকেট হারিয়ে ২৩৩ রান। প্রথম দিনের সঙ্গে আজ তারা আরও ১৩৪ রান যোগ করতে পারে। এই রান তুলতে তারা হারিয়েছে ৬ উইকেট।  

স্বাগতিকদের হয়ে টেম্বা বাভুমা সর্বোচ্চ ৯৩ রান করেন। সফরকারীদের হয়ে খালেদ আহমেদ চারটি, মেহেদি হাসান মিরাজ তিনটি ও ইবাদত হোসাইন দুটি উইকেট নেন।

 

Source link

Related posts

আগারওয়াল সাকিবের নম্বর পেয়েছিলেন হিথ স্ট্রিকের মাধ্যমে

News Desk

জিম হারবাঘের সাথে প্রথম দিন, এবং চার্জারদের “উপাদান” সম্পূর্ণ নতুন অর্থ গ্রহণ করে

News Desk

আলেকজান্ডার রোমানভ একটি দুর্দান্ত সম্প্রসারণের পরে দ্বীপের বাসিন্দাদের বিশ্বাসকে পুরস্কৃত করার অপেক্ষায় রয়েছেন

News Desk

Leave a Comment